Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহাদী আমিন নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী বেকারি শিল্পবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল ও ফসলি জমি দৌলতপুরে মাঠ থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ বালুমহালে বালু উত্তোলন তিন মাস স্থগিত রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা কন্যাশিশু দিবস আজ: বোঝা নয়, সম্ভাবনার প্রতিচ্ছবি ও দেশের সম্পদ পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের পরিবেশ ক্যাম্পেইন গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা, কৃষি কর্মকর্তা ও সাংবাদিকদের অবরুদ্ধ করার অভিযোগ বিএনপির নির্বাচিত আসনগুলোতে সারের সংকট হয়নি: প্রতিমন্ত্রী শাহে আলম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে Inspire Bangladesh Foundation-এর অভিষেক ১০০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ ও উপহার

  • Reporter Name
  • সময়: ০৯:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ Time View

টিপু সুলতান, ঢাকা:

মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিষেক হলো Inspire Bangladesh Foundation-এর। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিশুদের শিক্ষার সুযোগ তৈরি এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় সংগঠনটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান।

বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য, চলমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অভিষেকের আনুষ্ঠানিকতার পাশাপাশি ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। শিশুদের মুখে হাসি ফোটানোর এ উদ্যোগ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন নীলোর্মি (Sharmind Neelormi)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা নাহিদ সালমা কোচি এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শারমিন নীলোর্মি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শুধু রাষ্ট্র বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানবিক মূল্যবোধ, শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধকে সামনে রেখে সম্মিলিত উদ্যোগই একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি শিরিন আকতার বলেন,

«“‘People Before Position’—এটি শুধু আমাদের একটি স্লোগান নয়, এটি আমাদের কাজের মূল দর্শন। পদ বা পরিচয়ের চেয়ে আমরা মানুষের মর্যাদা, প্রয়োজন ও কল্যাণকে সর্বদা সবার আগে গুরুত্ব দিতে চাই।”»

সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, অরাজনৈতিক ও অলাভজনক এ প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ২০২৬ সালে সরকারি নিবন্ধন লাভের পর এসব কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে —এটিএম কামরুল ইসলাম

শিক্ষা সহায়তা, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রমকে ভবিষ্যতে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনের। তাদের প্রত্যাশা, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনে পরিবর্তনের সুযোগ তৈরি করা।

‘People Before Position’ এবং ‘Together for Humanity, Together for Change’ অঙ্গীকারকে সামনে রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকদের প্রত্যাশা, এ অভিষেক শুধু একটি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রার সূচনা নয়, বরং মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর একটি দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলনের সূচনা।

Tag :
জনপ্রিয় নিউজ

জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহাদী আমিন

মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে Inspire Bangladesh Foundation-এর অভিষেক ১০০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ ও উপহার

সময়: ০৯:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

টিপু সুলতান, ঢাকা:

মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিষেক হলো Inspire Bangladesh Foundation-এর। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিশুদের শিক্ষার সুযোগ তৈরি এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় সংগঠনটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান।

বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য, চলমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অভিষেকের আনুষ্ঠানিকতার পাশাপাশি ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। শিশুদের মুখে হাসি ফোটানোর এ উদ্যোগ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন নীলোর্মি (Sharmind Neelormi)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা নাহিদ সালমা কোচি এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শারমিন নীলোর্মি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শুধু রাষ্ট্র বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানবিক মূল্যবোধ, শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধকে সামনে রেখে সম্মিলিত উদ্যোগই একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি শিরিন আকতার বলেন,

«“‘People Before Position’—এটি শুধু আমাদের একটি স্লোগান নয়, এটি আমাদের কাজের মূল দর্শন। পদ বা পরিচয়ের চেয়ে আমরা মানুষের মর্যাদা, প্রয়োজন ও কল্যাণকে সর্বদা সবার আগে গুরুত্ব দিতে চাই।”»

সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, অরাজনৈতিক ও অলাভজনক এ প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ২০২৬ সালে সরকারি নিবন্ধন লাভের পর এসব কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নূরনগর প্রেসক্লাবের উপদেষ্টা আশরাফুল আফসারের শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত