নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার মিজমিজি পশ্চিম পাড়া হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সচিব রামানন্দ পাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাজহারুল হক ময়ূর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন ভেন্ডার, সাধারণ সম্পাদক মুক্তুলসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও এলাকায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
Reporter Name 























