Dhaka ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক প্রবর্তক মোড়ে ছিনতাই, জনতার হাতে আটক সিএনজি চালক শোক সংবাদ কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদের দাফন সম্পন্ন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, তরুণীকে ধাক্কা দিয়ে হত্যা রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে হাসিব বিশ্বাসের তীব্র নিন্দা

  • Reporter Name
  • সময়: ১০:২৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫৮ Time View

নিজস্ব প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের বাসিন্দা হাসিব বিশ্বাস তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

গত ২৭ মার্চ ২০২০ তারিখে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত “সুন্দরমহল খেয়াঘাট থেকে ইয়াবাসহ যুবক আটক” শিরোনামের সংবাদের একটি অংশে নিজের নাম জড়ানোয় তিনি এ প্রতিবাদ জানান।

হাসিব বিশ্বাস বলেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, নাবালক অবস্থায় একটি জমি ক্রয় করার পর বর্তমানে সাবালক হয়ে মিউটেশন সম্পন্ন করলেও পুনরায় জমি ক্রয়ে অসম্মতি জানানোর কারণে একটি পক্ষের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।

তিনি আরও জানান, তার কোনো ধরনের কার্যাদেশ দেওয়ার ক্ষমতা নেই এবং যে কার্যাদেশের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার অভিযোগ, একটি পক্ষ পরিকল্পিতভাবে ভুয়া গল্প তৈরি করে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, যার ফলে তিনি সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

হাসিব বিশ্বাস দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে সংশ্লিষ্ট পত্রিকাগুলোকে বিষয়টি পুনরায় তদন্ত করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি, প্রকাশিত প্রতিবেদনের সংশ্লিষ্ট অংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে হাসিব বিশ্বাসের তীব্র নিন্দা

সময়: ১০:২৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬