Dhaka ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণ ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ দেশপ্রেম, সাহসিকতা ও অধিকার আদায়ের আলোকবর্তিকা: বীরউত্তম মেজর জেনারেল সি আর দত্ত নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা From Housekeeper to Vice President of HTC Local 6: The Inspiring Journey of Marie Richard  অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির? জলবায়ু পরিবর্তনে নড়বড়ে হচ্ছে উঁচু পর্বতের পাথর ও বরফের ভিত মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মৌসুমের সর্বনিম্ন ৮ .৬ ডিগ্রিতে তেতুলিয়া দেখা নেই সূর্যের, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

  • Reporter Name
  • সময়: ০৭:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৮১ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি ,খাদেমুল ইসলাম:

পঞ্চগড়ের তেতুলিয়া প্রচণ্ড শীতেদেখা নেই সূর্যের, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ।
বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছেনা। শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড় তেতুলিয়া উপজেলায় বেলা বাড়লেও ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ পরিবেশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড় জেলার তেতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।

এ বিষয়ে মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, তেতুলিয়া ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মহানন্দা নদীতে পাথর শ্রমিক মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু ও বয়স্করা। শীত থেকে বাঁচতে তারা আগুন জ্বালিয়ে কিংবা ভারি কাপড়ে শরীর ঢেকে চলছেন। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

স্থানীয়রা জানান, সোমবার (৫ জানুয়ারি) দিনভর সূর্যের দেখা মেলেনি। কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশে ছিল সারাদিন। তবে মঙ্গলবার ঠান্ডা আরও বেড়েছে এবং কুয়াশার পরিমাণও বেশি। সকাল ১০টায়ও রোদ বা সূর্যের দেখা মিলেছে না।

আরও পড়ুনঃ  অভিযোগের পরই সাংগঠনিক ব্যবস্থা, হরিরামপুর যুবদল নেতা শাহীন বহিষ্কার
Tag :
জনপ্রিয় নিউজ

চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণ ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি

মৌসুমের সর্বনিম্ন ৮ .৬ ডিগ্রিতে তেতুলিয়া দেখা নেই সূর্যের, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

সময়: ০৭:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

পঞ্চগড় জেলা প্রতিনিধি ,খাদেমুল ইসলাম:

পঞ্চগড়ের তেতুলিয়া প্রচণ্ড শীতেদেখা নেই সূর্যের, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ।
বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছেনা। শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড় তেতুলিয়া উপজেলায় বেলা বাড়লেও ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ পরিবেশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড় জেলার তেতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।

এ বিষয়ে মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, তেতুলিয়া ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মহানন্দা নদীতে পাথর শ্রমিক মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু ও বয়স্করা। শীত থেকে বাঁচতে তারা আগুন জ্বালিয়ে কিংবা ভারি কাপড়ে শরীর ঢেকে চলছেন। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

স্থানীয়রা জানান, সোমবার (৫ জানুয়ারি) দিনভর সূর্যের দেখা মেলেনি। কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশে ছিল সারাদিন। তবে মঙ্গলবার ঠান্ডা আরও বেড়েছে এবং কুয়াশার পরিমাণও বেশি। সকাল ১০টায়ও রোদ বা সূর্যের দেখা মিলেছে না।

আরও পড়ুনঃ  বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সেবার নতুন দিগন্ত, নাগরিকদের জন্য মিলছে নানা সুযোগ-সুবিধা