Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিয়াকৈরে গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত, বিপাকে কারখানার মালিক টেকনাফে হ্নীলা সীমান্তে ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড ডিমলার ডাংগাটারী সীমান্তে চোরাচালানের অবৈধ মালামাল আটক তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম

  • Reporter Name
  • সময়: ০৮:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ Time View

আশরাফুজ্জামান, গাইবান্ধা

নিজের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম আজম।

পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকায় নিজস্ব চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট গোলাম আজম জানান, তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা জজ আদালতে সততার সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। সম্প্রতি মহেশপুর গ্রামের আসাদুজ্জামানের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।

তিনি স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট আদালত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করেই মামলার কার্যক্রম গ্রহণ করেছেন। কথিত ঘটনার বিষয়ে আদালত থেকে তাকে কখনো কোনো কারণ দর্শানোর নোটিশ বা তলব করা হয়নি। ফলে অপপ্রচারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

এফিডেভিট বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “সম্পাদিত এফিডেভিটে আমি কেবল একজন ‘সনাক্তকারী’ হিসেবে সরল বিশ্বাসে স্বাক্ষর করেছি। পরবর্তীতে আদালত আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করা ছাড়া এফিডেভিটের বক্তব্য বা পরবর্তী কোনো কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না।”

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। তদন্তে তার কোনো সম্পৃক্ততা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি করার চেষ্টার বিরুদ্ধেও আইনগত পদক্ষেপের দাবি জানান তিনি।

অবশেষে আইন ও আদালতের প্রতি নিজের পূর্ণ শ্রদ্ধাশীলতার কথা জানিয়ে সাংবাদিকদের সত্যতা যাচাই করে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান অ্যাডভোকেট গোলাম আজম।

আরও পড়ুনঃ  বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হরিপুর রোডমুখী সড়কের বেহাল দশা
Tag :
জনপ্রিয় নিউজ

কালিয়াকৈরে গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত, বিপাকে কারখানার মালিক

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম

সময়: ০৮:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

আশরাফুজ্জামান, গাইবান্ধা

নিজের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম আজম।

পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকায় নিজস্ব চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট গোলাম আজম জানান, তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা জজ আদালতে সততার সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। সম্প্রতি মহেশপুর গ্রামের আসাদুজ্জামানের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।

তিনি স্পষ্ট করে বলেন, সংশ্লিষ্ট আদালত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করেই মামলার কার্যক্রম গ্রহণ করেছেন। কথিত ঘটনার বিষয়ে আদালত থেকে তাকে কখনো কোনো কারণ দর্শানোর নোটিশ বা তলব করা হয়নি। ফলে অপপ্রচারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

এফিডেভিট বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “সম্পাদিত এফিডেভিটে আমি কেবল একজন ‘সনাক্তকারী’ হিসেবে সরল বিশ্বাসে স্বাক্ষর করেছি। পরবর্তীতে আদালত আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করা ছাড়া এফিডেভিটের বক্তব্য বা পরবর্তী কোনো কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না।”

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। তদন্তে তার কোনো সম্পৃক্ততা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি করার চেষ্টার বিরুদ্ধেও আইনগত পদক্ষেপের দাবি জানান তিনি।

অবশেষে আইন ও আদালতের প্রতি নিজের পূর্ণ শ্রদ্ধাশীলতার কথা জানিয়ে সাংবাদিকদের সত্যতা যাচাই করে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান অ্যাডভোকেট গোলাম আজম।

আরও পড়ুনঃ  দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি