মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজান উপজেলার ৩ নম্বর চিকদাইর ইউনিয়নের উত্তর পাঠানপাড়া সমাজ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সমাজ সংস্কার এবং মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উত্তর পাঠানপাড়া মোহাম্মদ হাশেম জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম।
চিকদাইর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোঃ বাছা মিয়া, রাউজান থানার সেকেন্ড অফিসার মোঃ তানভীর হোসেন, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ওমর ফারুক, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, উত্তর জেলা ছাত্রদলের সহসম্পাদক মোঃ শাহ নেওয়াজ এবং সহসাংগঠনিক সম্পাদক পারভেজ শয়ন।
সংগঠক মোঃ বাহাদুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাবেক সর্দার মোঃ কামাল, সর্দার মোঃ আব্বাস, মোঃ সেকান্দর সওদাগর, মোঃ বেলাল, যুবদল নেতা মাসুদ রানা, সমাজ প্রতিনিধি মোঃ রিদোয়ান ও দিলোয়ারা বেগম।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সামাজিক অবক্ষয় রোধে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় সমাজের বিভিন্ন সমস্যা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকের বিস্তার রোধে করণীয় নিয়ে মতবিনিময় করা হয়। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজ পরিচালনা কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 






















