Dhaka ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সংবিধানের ৭০ ধারা বাতিলের দাবিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের বৈশ্বিক জনমত গঠনের ঘোষণা ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে টেট বাতিলের দাবিতে কলেজ স্কোয়ার থেকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন, প্রতিবাদ সমাবেশ ও মিছিল হারানো বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভ্রাটে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি, বিকল্প ব্যবস্থার দাবি ভাঙ্গুড়ায় ভাঙা সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন প্রেমের টানে চীন থেকে নবীনগরে ছুটে এলেন কথিত চাইনিজ প্রেমিক ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত আইডিইবি নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ, সংবাদ সম্মেলনে ডিইএ্যাব
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গাবালীতে সাগরে নিষিদ্ধ অমান্য করে পাঁচ ট্রলার মালিক কে জরিমান

  • Reporter Name
  • সময়: ০৮:০০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৩১ Time View

সাব্বির কাজী, রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাগর মোহনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৫টি ট্রলারের মালিককে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানার মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

‎জানা গেছে, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সমুদ্রে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে শনিবার (৬ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাঙ্গাবালী সাগর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‎জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অভিযানের সময় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার পাশাপাশি প্রয়োজনীয় অনুমতিপত্র ছাড়াই সামুদ্রিক নৌযান পরিচালনার অভিযোগে ৫টি ট্রলারের মালিককে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এ সময় আনুমানিক ৬০ কেজি পোয়া, ঢেলা, চৌক্কা ও তুলার ডান্ডি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‎পরে মাছগুলো গহিনখালী লঞ্চঘাটে নিয়ে স্থানীয় বিভিন্ন এতিমখানার মধ্যে বিতরণ করা হয়।

‎অভিযানে উপজেলা মৎস্য দপ্তরকে সহযোগিতা করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী।

‎জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে সাগরে নিষিদ্ধ অমান্য করে পাঁচ ট্রলার মালিক কে জরিমান

সময়: ০৮:০০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

সাব্বির কাজী, রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাগর মোহনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৫টি ট্রলারের মালিককে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানার মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

‎জানা গেছে, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সমুদ্রে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে শনিবার (৬ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাঙ্গাবালী সাগর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‎জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অভিযানের সময় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার পাশাপাশি প্রয়োজনীয় অনুমতিপত্র ছাড়াই সামুদ্রিক নৌযান পরিচালনার অভিযোগে ৫টি ট্রলারের মালিককে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এ সময় আনুমানিক ৬০ কেজি পোয়া, ঢেলা, চৌক্কা ও তুলার ডান্ডি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‎পরে মাছগুলো গহিনখালী লঞ্চঘাটে নিয়ে স্থানীয় বিভিন্ন এতিমখানার মধ্যে বিতরণ করা হয়।

‎অভিযানে উপজেলা মৎস্য দপ্তরকে সহযোগিতা করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী।

‎জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ভাঙা সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন