Dhaka ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত সাপাহারে রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের দিঘীরহাট বাজার শাখার কমিটি গঠন, সভাপতি সাদ্দাম, সম্পাদক মামুন নোয়াখালীর হাতিয়ায় পরিচয় মেলার আগেই বৃদ্ধের মৃত্যু পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক, বাঁধ নির্মাণের আকুল দাবি কালীগঞ্জের জামালপুরে জামাইয়ের হাতে শ্বশুর খুন শংকরপুরে মাদকের আস্তানা, ১৮৫ বোতল সিরাপসহ নারী-পুরুষ গ্রেফতার ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন সারের লুটপাট রোধে দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের সফল অভিযান সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির গাছ ধ্বংসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজকীয় সংবর্ধনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের বরন

  • Reporter Name
  • সময়: ১১:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার

হাজারো নেতাকর্মীর ভালোবাসা ও ফুলের শুভেচ্ছা, ব্যান্ড পার্টি, মিষ্টি বিতরণ এবং স্লোগানে মুখর রাঙ্গামাটি’র তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদকে বরণ করে নিয়েছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট)২৬ খ্রিঃ সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাঙ্গামাটি শহরে জড়ো হন। অন্যদিকে -রাজকীয় সংবর্ধনায়
রাঙ্গামাটি পার্বত্য জেলা নবনির্বাচিত
জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের একমুঠো ফুলের শুভেচ্ছা জানাতে- কাউখালী উপজেলা ও বেতবুনিয়া
মডেল ইউনিয়ন শ্রমিকদলের পক্ষে থেকে ও অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানাতে স্বতঃস্ফূর্ত ভাবে রাঙ্গামাটি’র প্রবেশমুখ বেতবুনিয়া গোদারপাড় সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ এর সামনে উপস্থিতিতে পুরো রাস্তাজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
গত ২০ আগস্ট বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও ১৪ সদস্যের নাম ঘোষণা করা হয়।
ওই প্রজ্ঞাপনের পর নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে।
নতুন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)।
পরিষদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন সাব্বির, কেন্দ্রীয় যুবদল নেতা শাশ্বত চাকমা রিংকুসহ বিভিন্ন উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ সময় ফুল ছিটিয়ে, পুষ্পমাল্য পরিয়ে, ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র বাজিয়ে এবং মিষ্টি বিতরণ করে নবগঠিত পরিষদকে স্বাগত জানান নেতাকর্মীরা।
নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসায় নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ অনুষ্ঠানটি পরিণত হয় বড় ধরনের রাজনৈতিক জমায়েতে।
নবগঠিত পরিষদে প্রথমবারের মতো খেয়াং সম্প্রদায় থেকেও একজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী সদস্যদের মধ্যে রয়েছেন, রাঙ্গামাটি সদরের শাশ্বত চাকমা রিংকু, বাঘাইছড়ির বিল্টু চাকমা, বরকলের শুভমল চাকমা, জুরাছড়ির অনিল বরণ চাকমা, কাপ্তাইয়ের উথাইমং মার্মা, কাউখালীর বেতবুনিয়ার পাইসিংমং মারমা, রাজস্থলীর ঘিলাছড়ির মিস প্রেমা তালুকদার, রাজস্থলীর বড়খ্যাচড়ির টিমোতি খিয়াং, রাঙ্গামাটি সদরের গর্জনতলীর সুপর্ণ দে বর্মণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, লংগদুর তপজ্যোতি সেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন সাব্বির, তবলছড়ি মাস্টার কলোনির মিস নন্দিতা দাশ এবং কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী মিস চন্দ্রা চাকমা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু নেতাকর্মীদের ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে নতুন পরিষদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পরিষদের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, জনকল্যাণ ও এলাকার প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হবে।
এদিকে দুপুরের পর নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সেখানে তাদের ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নতুন পরিষদের দায়িত্ব গ্রহণকে ঘিরে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং উচ্ছ্বাসকে কেন্দ্র করে দিনভর শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বিকেলে নবনিযুক্ত পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের কথা রয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রাজকীয় সংবর্ধনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের বরন

সময়: ১১:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার

হাজারো নেতাকর্মীর ভালোবাসা ও ফুলের শুভেচ্ছা, ব্যান্ড পার্টি, মিষ্টি বিতরণ এবং স্লোগানে মুখর রাঙ্গামাটি’র তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদকে বরণ করে নিয়েছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট)২৬ খ্রিঃ সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাঙ্গামাটি শহরে জড়ো হন। অন্যদিকে -রাজকীয় সংবর্ধনায়
রাঙ্গামাটি পার্বত্য জেলা নবনির্বাচিত
জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের একমুঠো ফুলের শুভেচ্ছা জানাতে- কাউখালী উপজেলা ও বেতবুনিয়া
মডেল ইউনিয়ন শ্রমিকদলের পক্ষে থেকে ও অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানাতে স্বতঃস্ফূর্ত ভাবে রাঙ্গামাটি’র প্রবেশমুখ বেতবুনিয়া গোদারপাড় সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ এর সামনে উপস্থিতিতে পুরো রাস্তাজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
গত ২০ আগস্ট বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও ১৪ সদস্যের নাম ঘোষণা করা হয়।
ওই প্রজ্ঞাপনের পর নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে।
নতুন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)।
পরিষদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন সাব্বির, কেন্দ্রীয় যুবদল নেতা শাশ্বত চাকমা রিংকুসহ বিভিন্ন উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ সময় ফুল ছিটিয়ে, পুষ্পমাল্য পরিয়ে, ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র বাজিয়ে এবং মিষ্টি বিতরণ করে নবগঠিত পরিষদকে স্বাগত জানান নেতাকর্মীরা।
নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসায় নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ অনুষ্ঠানটি পরিণত হয় বড় ধরনের রাজনৈতিক জমায়েতে।
নবগঠিত পরিষদে প্রথমবারের মতো খেয়াং সম্প্রদায় থেকেও একজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী সদস্যদের মধ্যে রয়েছেন, রাঙ্গামাটি সদরের শাশ্বত চাকমা রিংকু, বাঘাইছড়ির বিল্টু চাকমা, বরকলের শুভমল চাকমা, জুরাছড়ির অনিল বরণ চাকমা, কাপ্তাইয়ের উথাইমং মার্মা, কাউখালীর বেতবুনিয়ার পাইসিংমং মারমা, রাজস্থলীর ঘিলাছড়ির মিস প্রেমা তালুকদার, রাজস্থলীর বড়খ্যাচড়ির টিমোতি খিয়াং, রাঙ্গামাটি সদরের গর্জনতলীর সুপর্ণ দে বর্মণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, লংগদুর তপজ্যোতি সেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন সাব্বির, তবলছড়ি মাস্টার কলোনির মিস নন্দিতা দাশ এবং কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী মিস চন্দ্রা চাকমা।

আরও পড়ুনঃ  পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা