Dhaka ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার পূর্বধলায় আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটি গঠন শোক ও স্মরণের আগস্ট: পঁচাত্তরের কালরাত্রি থেকে বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিউইয়র্কে প্রবাসী শিক্ষাবিদ আব্দুর রহিম খানের মৃত্যুতে সাংবাদিক মকিস মনসুরের শোক প্রকাশ যুক্তরাজ্যের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী বরানগরে লরির ধাক্কায় দুই স্কুলছাত্রের মৃত্যু, আহত বাবা; এলাকায় উত্তেজনা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজধানীর সড়কে ছয় বছরে ঝরেছে ১,৩৮৪ প্রাণ, দুর্ঘটনার হটস্পট ৫ এলাকা

  • Reporter Name
  • সময়: ০৮:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

ঢাকা মহানগরীতে গত ছয় বছরের বেশি সময়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৮৪ জন। একই সময়ে আহত হয়েছেন আরও ২ হাজার ৪৮৮ জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজধানীতে মোট ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ, ২১৯ জন নারী এবং ১৩১ জন শিশু। দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন পথচারীরা। এ সংখ্যা ৫৯২ জন। এছাড়া মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ৫৩৬ জন। বাস, রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক-যাত্রী মিলিয়ে মারা গেছেন ২৫৬ জন।

রাতে দুর্ঘটনার ঝুঁকি বেশি

রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুযায়ী, রাজধানীতে রাতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। রাতের দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১৯ জন, যা মোট মৃত্যুর ৩৭ দশমিক ৫ শতাংশ।

এ ছাড়া সকালে ২৫৮ জন, দুপুরে ১৯৫ জন, বিকেলে ১৭৪ জন, ভোরে ১৪২ জন এবং সন্ধ্যায় ৯৬ জন নিহত হয়েছেন।

কোন যানবাহনে বেশি দুর্ঘটনা

রাজধানীর সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিল ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্যাংকার ও ময়লাবাহী ট্রাক। এসব ভারী যানবাহনের কারণে দুর্ঘটনার হার ৩৩ দশমিক ২৫ শতাংশ।

এরপর রয়েছে মোটরসাইকেল ২৬ শতাংশ, বাস ২১ দশমিক ৭৫ শতাংশ, অটোরিকশা-সিএনজি-লেগুনা ১২ দশমিক ৭৩ শতাংশ এবং মাইক্রোবাস, প্রাইভেটকার ও জিপ ৬ দশমিক ২৫ শতাংশ।

দুর্ঘটনার কারণ ও ঝুঁকিপূর্ণ এলাকা

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, রাজধানীতে রাত ১০টা থেকে ভোর পর্যন্ত ভারী যানবাহনের বেপরোয়া চলাচল, দীর্ঘ যানজট, চালকদের অসহিষ্ণুতা, অপ্রতুল সড়ক ব্যবস্থা এবং পথচারীদের নিরাপদ পারাপারের অভাব দুর্ঘটনার অন্যতম কারণ।

এ ছাড়া একই সড়কে দ্রুত ও ধীরগতির যানবাহনের চলাচল, ফুটপাত দখল, পর্যাপ্ত ফুটওভার ব্রিজের অভাব এবং সড়ক ব্যবহারকারীদের অসচেতনতার কারণেও দুর্ঘটনা বাড়ছে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ: গুলিতে যুবক নিহত, আহত ২

সংগঠনটি রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা হটস্পট হিসেবে চিহ্নিত করেছে।

শৃঙ্খলা ফেরাতে সুপারিশ

পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাস সার্ভিস চালুর সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

একই সঙ্গে বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

Tag :
জনপ্রিয় নিউজ

দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার

রাজধানীর সড়কে ছয় বছরে ঝরেছে ১,৩৮৪ প্রাণ, দুর্ঘটনার হটস্পট ৫ এলাকা

সময়: ০৮:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

ঢাকা মহানগরীতে গত ছয় বছরের বেশি সময়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৮৪ জন। একই সময়ে আহত হয়েছেন আরও ২ হাজার ৪৮৮ জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজধানীতে মোট ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ, ২১৯ জন নারী এবং ১৩১ জন শিশু। দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন পথচারীরা। এ সংখ্যা ৫৯২ জন। এছাড়া মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ৫৩৬ জন। বাস, রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক-যাত্রী মিলিয়ে মারা গেছেন ২৫৬ জন।

রাতে দুর্ঘটনার ঝুঁকি বেশি

রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুযায়ী, রাজধানীতে রাতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। রাতের দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১৯ জন, যা মোট মৃত্যুর ৩৭ দশমিক ৫ শতাংশ।

এ ছাড়া সকালে ২৫৮ জন, দুপুরে ১৯৫ জন, বিকেলে ১৭৪ জন, ভোরে ১৪২ জন এবং সন্ধ্যায় ৯৬ জন নিহত হয়েছেন।

কোন যানবাহনে বেশি দুর্ঘটনা

রাজধানীর সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিল ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্যাংকার ও ময়লাবাহী ট্রাক। এসব ভারী যানবাহনের কারণে দুর্ঘটনার হার ৩৩ দশমিক ২৫ শতাংশ।

এরপর রয়েছে মোটরসাইকেল ২৬ শতাংশ, বাস ২১ দশমিক ৭৫ শতাংশ, অটোরিকশা-সিএনজি-লেগুনা ১২ দশমিক ৭৩ শতাংশ এবং মাইক্রোবাস, প্রাইভেটকার ও জিপ ৬ দশমিক ২৫ শতাংশ।

দুর্ঘটনার কারণ ও ঝুঁকিপূর্ণ এলাকা

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, রাজধানীতে রাত ১০টা থেকে ভোর পর্যন্ত ভারী যানবাহনের বেপরোয়া চলাচল, দীর্ঘ যানজট, চালকদের অসহিষ্ণুতা, অপ্রতুল সড়ক ব্যবস্থা এবং পথচারীদের নিরাপদ পারাপারের অভাব দুর্ঘটনার অন্যতম কারণ।

এ ছাড়া একই সড়কে দ্রুত ও ধীরগতির যানবাহনের চলাচল, ফুটপাত দখল, পর্যাপ্ত ফুটওভার ব্রিজের অভাব এবং সড়ক ব্যবহারকারীদের অসচেতনতার কারণেও দুর্ঘটনা বাড়ছে।

আরও পড়ুনঃ  দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও