Dhaka ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ও যৌথ প্রচেষ্টার বিকল্প নেই: ইউএও সবিতা সরকার বকশীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস, নাশকতা, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণে উদ্বোধন করলেন নির্বাহী কর্মকর্তা দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আদমদীঘির নসরতপুর খাদ্য গুদামে চাল সংগ্রহ-মজুত নিয়ে অনিয়মের অভিযোগ বকশিগঞ্জে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের একাধিক সদস্যকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক ৩ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ

  • Reporter Name
  • সময়: ০৭:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৭৬ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ ।এক দিন বিরতির পর আজ আবার তাপমাত্রা কমেছে। এর আগে চার দিন ধরে চলা শৈত্যপ্রবাহ কিছুটা থেমে গিয়েছিল। সোমবার সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

আবহাওয়াবিদদের মতে, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসাবে আজ রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথম দফায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল গত ৩১ ডিসেম্বর। পরে টানা চার দিন শৈত্যপ্রবাহ চলেছে। এর মধ্যে গত শুক্রবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর গতকাল রোববার তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস হয়, ফলে শৈত্যপ্রবাহ কিছুটা থেমে গিয়েছিল। ভোরের দিকে কুয়াশার মতো বৃষ্টি হলেও দুপুরে রোদের দেখা মিলেছিল। আজ বেলা ১১টা পর্যন্ত রোদ ওঠেনি, চারপাশ কুয়াশাচ্ছন্ন।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গতকালের চেয়ে আজ ২ ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে গণ'র পরীক্ষিত সৈনিক ইলিয়াছ হুছাইন, সভাপতি হিসেবে দেখতে চান নেতাকর্মীরা
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক”

রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ

সময়: ০৭:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ ।এক দিন বিরতির পর আজ আবার তাপমাত্রা কমেছে। এর আগে চার দিন ধরে চলা শৈত্যপ্রবাহ কিছুটা থেমে গিয়েছিল। সোমবার সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

আবহাওয়াবিদদের মতে, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসাবে আজ রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথম দফায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল গত ৩১ ডিসেম্বর। পরে টানা চার দিন শৈত্যপ্রবাহ চলেছে। এর মধ্যে গত শুক্রবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর গতকাল রোববার তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস হয়, ফলে শৈত্যপ্রবাহ কিছুটা থেমে গিয়েছিল। ভোরের দিকে কুয়াশার মতো বৃষ্টি হলেও দুপুরে রোদের দেখা মিলেছিল। আজ বেলা ১১টা পর্যন্ত রোদ ওঠেনি, চারপাশ কুয়াশাচ্ছন্ন।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গতকালের চেয়ে আজ ২ ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ আবার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে।

আরও পড়ুনঃ  বৌলাই নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার