Dhaka ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে রাস্তা আটকে ইট-বালি রাখায় চার ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • সময়: ১১:৪৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৭৩ Time View

রাজশাহী প্রতিনিধি, মোঃ রবিউল ইসলাম মিনাল:


রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় সাধারণ রাস্তা দখল করে ইট, বালি ও ইটের খোয়া রাখায় চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাব-৫ ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ মোবাইল কোর্ট।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বোয়ালিয়া থানাধীন তেরখাদিয়া ও সপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের রাস্তায় ইট, বালি ও ইটের খোয়া রেখে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং আইন অমান্যের অভিযোগে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব নাজমুল আলম। এ সময় তাঁর সঙ্গে র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল উপস্থিত ছিল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারিত্ব এবং রাস্তা বন্ধের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নগরীকে সবার চলাচলের উপযোগী রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  ৮০ বছরেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই, অন্যের বারান্দায় আশ্রিত ঝিনাইদহের মালেক মানু—দুশ্চিন্তা ছেলের ভবিষ্যৎ নিয়ে
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

রাজশাহীতে রাস্তা আটকে ইট-বালি রাখায় চার ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা

সময়: ১১:৪৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

রাজশাহী প্রতিনিধি, মোঃ রবিউল ইসলাম মিনাল:


রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় সাধারণ রাস্তা দখল করে ইট, বালি ও ইটের খোয়া রাখায় চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাব-৫ ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ মোবাইল কোর্ট।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বোয়ালিয়া থানাধীন তেরখাদিয়া ও সপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের রাস্তায় ইট, বালি ও ইটের খোয়া রেখে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং আইন অমান্যের অভিযোগে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব নাজমুল আলম। এ সময় তাঁর সঙ্গে র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল উপস্থিত ছিল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারিত্ব এবং রাস্তা বন্ধের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নগরীকে সবার চলাচলের উপযোগী রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী