Dhaka ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি

  • Reporter Name
  • সময়: ১০:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩২ Time View

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি


দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি মোকাবিলা, জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি)-এর যৌথ উদ্যোগে সারাদেশে এক লাখ তালগাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

কর্মসূচির আওতায় রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদ্রাসা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ পদ্মার পাড়ে তালগাছের চারা রোপণ করা হবে।

অতিথিদের উপস্থিতি

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ ওয়াসি পারভেজ, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আমীরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এক লাখ তালগাছের চারা রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাতে চারা তুলে দেওয়া

অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তালগাছের চারা তুলে দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছের গুরুত্ব বিবেচনায় নিয়ে সারাদেশে এক লাখ তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ভোলাহাটে ‘মাইগ্রেশন প্রত্যাশা-২’ প্রকল্পের ১২তম সমন্বয় সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

রাজশাহীতে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি

সময়: ১০:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি


দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি মোকাবিলা, জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি)-এর যৌথ উদ্যোগে সারাদেশে এক লাখ তালগাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

কর্মসূচির আওতায় রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদ্রাসা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ পদ্মার পাড়ে তালগাছের চারা রোপণ করা হবে।

অতিথিদের উপস্থিতি

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মোহাম্মদ ওয়াসি পারভেজ, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বি কে দাম এবং রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আমীরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এক লাখ তালগাছের চারা রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়কারী এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাতে চারা তুলে দেওয়া

অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তালগাছের চারা তুলে দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছের গুরুত্ব বিবেচনায় নিয়ে সারাদেশে এক লাখ তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ১০ টাকায় পড়াশোনা করছে দরিদ্র শিশুরা