Dhaka ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক

  • Reporter Name
  • সময়: ০৯:১৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৬০ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলামের উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সকল রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘটের কারণে রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা দীর্ঘ সময় যানবাহন না পেয়ে দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি স্বাভাবিক করতে রাত সাড়ে ৮টায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উদ্যোগে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান হওয়ায় রাজশাহী থেকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।” তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এদিকে, যান চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রাত থেকেই বিভিন্ন রুটে বাস চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

আরও পড়ুনঃ  ফুলগাজীর বনিক পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক

সময়: ০৯:১৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬