Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঢ়ীখাল ইউনিয়নে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’

  • Reporter Name
  • সময়: ০৬:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৬১ Time View

শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ শুরু করেছে শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক। সংগঠনটির ১৪টি ইউনিয়নভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে প্রথম কর্মসূচি হিসেবে আজ ১৪ আগস্ট, শুক্রবার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রাঢ়ীখাল ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী নূর লস্কর, গোলাম কিবরিয়া বিপ্লব, হ্যাপি খান, নাজমা মৃধা ও শাহরিয়ার সৈকত উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী ইসমাইল হোসেন টিপু, সানজিদা খানম ও ফিউনা আক্তার সিফাত।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সম্রাট আকবর হোসেন শামীম, প্রধান সমন্বয়কারী, শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক (রাঢ়ীখাল ইউনিয়ন শাখা)। এছাড়া নির্বাহী সদস্য সারোয়ার হোসেন, সদস্য রাব্বী হাসানসহ রাঢ়ীখাল ইউনিয়ন শাখা কমিটির অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি বাস্তবায়নে রাঢ়ীখাল ইউনিয়ন শাখার কমিটি ও সদস্যরা চারাগাছ ও আর্থিকভাবে সহযোগিতা করেন। পাশাপাশি টেকনিক্যাল টিম—সবুজ, নাফিসা খান, সাহাদ খান, সানজিদা খানম, মো. শাহেদ খান, আব্দুল্লাহ, ইসরাফিল, মো. কাউসার মাহমুদ, মো. মেহেদী, মো. ফাহাদ মোল্লা ও শেখ কাউসার কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, এটি একদিনের কর্মসূচি নয়; সপ্তাহব্যাপী চলবে এই বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬। রাঢ়ীখাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও রাস্তাঘাটসহ বিভিন্ন উপযুক্ত স্থানে গাছ লাগানো হবে।

শ্রীনগর উপজেলা সচেতন নাগরিকের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরির লক্ষ্যেই ইউনিয়নভিত্তিক এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির ১৪টি ইউনিয়ন শাখায় পর্যায়ক্রমে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল
Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতায় জরাজীর্ণ তিনতলা বাড়ির অর্ধেক ধসে পড়ল, অল্পের জন্য রক্ষা

রাঢ়ীখাল ইউনিয়নে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’

সময়: ০৬:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ শুরু করেছে শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক। সংগঠনটির ১৪টি ইউনিয়নভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে প্রথম কর্মসূচি হিসেবে আজ ১৪ আগস্ট, শুক্রবার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রাঢ়ীখাল ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী নূর লস্কর, গোলাম কিবরিয়া বিপ্লব, হ্যাপি খান, নাজমা মৃধা ও শাহরিয়ার সৈকত উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী ইসমাইল হোসেন টিপু, সানজিদা খানম ও ফিউনা আক্তার সিফাত।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সম্রাট আকবর হোসেন শামীম, প্রধান সমন্বয়কারী, শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক (রাঢ়ীখাল ইউনিয়ন শাখা)। এছাড়া নির্বাহী সদস্য সারোয়ার হোসেন, সদস্য রাব্বী হাসানসহ রাঢ়ীখাল ইউনিয়ন শাখা কমিটির অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি বাস্তবায়নে রাঢ়ীখাল ইউনিয়ন শাখার কমিটি ও সদস্যরা চারাগাছ ও আর্থিকভাবে সহযোগিতা করেন। পাশাপাশি টেকনিক্যাল টিম—সবুজ, নাফিসা খান, সাহাদ খান, সানজিদা খানম, মো. শাহেদ খান, আব্দুল্লাহ, ইসরাফিল, মো. কাউসার মাহমুদ, মো. মেহেদী, মো. ফাহাদ মোল্লা ও শেখ কাউসার কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, এটি একদিনের কর্মসূচি নয়; সপ্তাহব্যাপী চলবে এই বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬। রাঢ়ীখাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও রাস্তাঘাটসহ বিভিন্ন উপযুক্ত স্থানে গাছ লাগানো হবে।

শ্রীনগর উপজেলা সচেতন নাগরিকের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরির লক্ষ্যেই ইউনিয়নভিত্তিক এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির ১৪টি ইউনিয়ন শাখায় পর্যায়ক্রমে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  ডিমলায় পরিদর্শনে এসে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি