Dhaka ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাত ৮টার পর দোকান খোলা, বুড়িচংয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • Reporter Name
  • সময়: ০৮:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের জারি করা নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় কুমিল্লার বুড়িচংয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করা হচ্ছে কি না, তা পরিদর্শন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযান চলাকালে রাত ৮টার পরও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় বুড়িচং ওয়ালটন প্লাজা ও ভিশন ইলেকট্রনিককে জরিমানা করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম মো. দেলোয়ার হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং বুড়িচং থানার এসআই মো. জয়নাল আবেদীন।

নিয়মিত চলবে তদারকি

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

রাত ৮টার পর দোকান খোলা, বুড়িচংয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সময়: ০৮:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের জারি করা নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় কুমিল্লার বুড়িচংয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করা হচ্ছে কি না, তা পরিদর্শন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযান চলাকালে রাত ৮টার পরও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় বুড়িচং ওয়ালটন প্লাজা ও ভিশন ইলেকট্রনিককে জরিমানা করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম মো. দেলোয়ার হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং বুড়িচং থানার এসআই মো. জয়নাল আবেদীন।

নিয়মিত চলবে তদারকি

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন