Dhaka ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আ. হান্নান মোল্লা

  • Reporter Name
  • সময়: ০৮:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

মো. আকাশ উজ্জামান শেখ,
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হয়েছেন উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামপাল সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এবং পিবিজিএসআই কর্তৃক ২০২৪ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্রেস্ট ও সনদ গ্রহণ

অনুষ্ঠানে কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. হান্নান মোল্লা।

তিনি চলতি বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে প্রতিষ্ঠানের লেখাপড়ার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, কলেজ ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনসহ নিয়ম-শৃঙ্খলায় তিনি বড় ধরনের পরিবর্তন এনেছেন বলে জানা গেছে।

এ ছাড়া কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর আচরণের মাধ্যমে তাদের শ্রেণিমুখী করা এবং নানা গুণে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছে প্রিয় হয়ে উঠেছেন।

‘প্রতিষ্ঠানটিকে পরিবারের মতো করে গড়ে তুলতে চাই’

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. হান্নান মোল্লা বলেন, “রামপাল সরকারি ডিগ্রি কলেজ আমার পরিবার। নিজের মতো করে একে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী আমার সন্তানের মতো। তাদের জীবন সুন্দর হোক, সুন্দর হয়ে তারা গড়ে উঠুক—এটাই আমার একমাত্র চাওয়া। তাদের সাফল্যের জন্য আমার যা করণীয়, সব করতে রাজি আছি।”

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরাপত্তা চাইল মাইজভাণ্ডারী পক্ষ

তিনি এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

কলেজের পক্ষে ১৬টি পুরস্কার

উল্লেখ্য, রামপাল সরকারি ডিগ্রি কলেজের পক্ষে সর্বমোট ১৬টি পুরস্কার গ্রহণ করা হয়। এ ছাড়া ২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ চারজন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আ. হান্নান মোল্লা

সময়: ০৮:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মো. আকাশ উজ্জামান শেখ,
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হয়েছেন উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামপাল সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এবং পিবিজিএসআই কর্তৃক ২০২৪ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্রেস্ট ও সনদ গ্রহণ

অনুষ্ঠানে কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. হান্নান মোল্লা।

তিনি চলতি বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে প্রতিষ্ঠানের লেখাপড়ার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, কলেজ ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনসহ নিয়ম-শৃঙ্খলায় তিনি বড় ধরনের পরিবর্তন এনেছেন বলে জানা গেছে।

এ ছাড়া কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর আচরণের মাধ্যমে তাদের শ্রেণিমুখী করা এবং নানা গুণে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছে প্রিয় হয়ে উঠেছেন।

‘প্রতিষ্ঠানটিকে পরিবারের মতো করে গড়ে তুলতে চাই’

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. হান্নান মোল্লা বলেন, “রামপাল সরকারি ডিগ্রি কলেজ আমার পরিবার। নিজের মতো করে একে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী আমার সন্তানের মতো। তাদের জীবন সুন্দর হোক, সুন্দর হয়ে তারা গড়ে উঠুক—এটাই আমার একমাত্র চাওয়া। তাদের সাফল্যের জন্য আমার যা করণীয়, সব করতে রাজি আছি।”

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত