Dhaka ০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রামপালে সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন, জনমনে স্বস্তি

  • Reporter Name
  • সময়: ০৯:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৮৯ Time View

বাগেরহাটের রামপালে সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম ও সিআরএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি বাগেরহাট প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল নাজমুল হাসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার মোর্তজা রেজা, সোনালী ব্যাংক পিএলসি রামপাল শাখার ম্যানেজার বাবলু রায়, রামপাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন এ এটিএম ও সিআরএম বুথ চালুর মাধ্যমে এলাকাবাসী আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আসবে। এখন থেকে গ্রাহকরা যে কোনো সময় কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়ার সুবিধা পাবেন।

রামপাল শাখার ম্যানেজার জানান, এই বুথ স্থাপনের ফলে রামপালবাসীর জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল, বাগেরহাট]

আরও পড়ুনঃ  এতিমখানার শিক্ষার্থীদের জন্য ক্যাপিটেশন গ্র্যান্টের চেক ও গাছের চারা বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

রামপালে সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন, জনমনে স্বস্তি

সময়: ০৯:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬