মো. আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির নির্দেশনায় সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় রামপাল প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে প্রেস ক্লাবের মূল নেতৃত্ব নির্বাচন করা হয়। সভাপতি পদে মো. শাহজালাল গাজীর নাম প্রস্তাব করেন মো. রাকিবুল ইসলাম সুমন ও মো. আব্দুল্লাহ শেখ। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।
পরবর্তীতে সাধারণ সম্পাদক পদে মো. সাগর আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ মাসুম বিল্লাহর নাম প্রস্তাব করেন মো. আব্দুল্লাহ শেখ ও মো. আরিফ হাসান গজনবী। এ প্রস্তাবও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর ধাপে ধাপে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে অন্যান্য পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়।
সভা শেষে রামপাল প্রেস ক্লাবের ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম সুমন।
২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি
পদাধিকারীবৃন্দ:
- সভাপতি: মো. শাহজালাল গাজী
- সিনিয়র সহ-সভাপতি: মো. খৈয়াম হোসেন খিজির
- সহ-সভাপতি: মো. মুনাওয়ার হোসেন রনি
- সহ-সভাপতি: মো. আরিফ হাসান গজনবী
- সাধারণ সম্পাদক: মো. সাগর আহম্মেদ
- সহ-সাধারণ সম্পাদক: মো. জিল্লুর রহমান
- সহ-সাধারণ সম্পাদক: মো. আব্দুল্লাহ শেখ
- সহ-সাধারণ সম্পাদক: মো. রবিউল ইসলাম
- সাংগঠনিক সম্পাদক: শেখ মাসুম বিল্লাহ
- দপ্তর সম্পাদক: মো. রাকিবুল ইসলাম সুমন
- ক্রীড়া ও বিনোদন সম্পাদক: আরাফাত হোসেন সবুজ
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মো. সোহেল আহম্মেদ
- তথ্য ও গবেষণা সম্পাদক: মো. সোহানুর রহমান
- গ্রন্থাগার ও পাঠাগার সম্পাদক: মো. আকাশউজ্জামান
- প্রচার সম্পাদক: মো. নুরুজ্জামান শেখ
কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ:
- কার্যনির্বাহী সদস্য: মো. বজলুর রহমান
- সদস্য: মো. সাইফুল ইসলাম বখতিয়ার
- সদস্য: মো. বাকি বিল্লাহ
- সদস্য: মো. ইমরান হোসেন (জনি)
- সদস্য: আব্দুল্লাহ আল হেলাল
- সাধারণ সদস্য: মো. আব্দুল হাদী
- সাধারণ সদস্য: সুব্রত ঢালী
- সাধারণ সদস্য: মো. জাহিদুল ইসলাম
- সাধারণ সদস্য: মো. তায়েব নূর
- সাধারণ সদস্য: মো. হাসান তালুকদার
- সাধারণ সদস্য: নূর-নবী ফকির
- সাধারণ সদস্য: মো. মাসুদ রানা
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. শাহজালাল গাজী বলেন, “আমাকে পুনরায় নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসার প্রকাশ আপনারা ঘটিয়েছেন, তার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। রামপাল প্রেস ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং প্রেস ক্লাবের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাগর আহম্মেদ বলেন, “রামপাল প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের প্রতিটি কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কাম্য।”
সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ বলেন, “প্রেস ক্লাবকে প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী করতে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।”
অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, “একটি সুসংগঠিত প্রেস ক্লাব সবসময় সমাজের বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরতে ভূমিকা রাখে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রামপাল প্রেস ক্লাব আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
কমিটি প্রকাশের পর উপস্থিত সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Reporter Name 

























