Dhaka ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে হয়রানি ও দুর্নীতির আরেক নাম ব্রাহ্মণবাড়িয়ার ভূমি অধিগ্রহণ শাখার মানষ চন্দ্র দাস ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ দিনাজপুর বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত নগরীর গুরুত্ব দিলেন বিভাগীয় কমিশনার শিশুর হাসিতেই আগামীর বাংলাদেশ, নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার স্বাস্থ্য ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাস্টার প্ল্যান করতে হবে ভুয়া প্রেস কার্ডের অভিযোগ: সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে

  • Reporter Name
  • সময়: ০১:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৭ Time View

​সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক—বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই পথটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ২০০৯ সালে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের ৩য় অ্যালবাম বন্ধ জানালার একটি জনপ্রিয় গান ছিলো রাস্তা মানে অবারিত নদী। এই গানটি তুহিনের কন্ঠ থেকে ছড়িয়ে পড়েছিলো গান পাগলদের মাঝে আর আজ সেই গানই যেনো বাস্তব হয়ে রাস্তা আবার নদী হয়ে যাচ্ছে বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর পর্যন্ত! কাদা-পানির খানাখন্দে বুঝার কোনো উপায় নেই এটি রাস্তা নাকি নদী!

​সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা তলিয়ে যায় নর্দমার পানিতে। ফলে এই পথ দিয়ে যাতায়াতকারী স্থানীয় হাজার হাজার মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ পথচারীরা প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ছোট-খাটো যানবাহন চলাচলেও ঘটে প্রতিনিয়ত দুর্ঘটনা।

স্থানিয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, আমাদের কষ্ট দেখার কেউ নেই। সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েই শেষ।

মানিক দাস বলেন, বৃষ্টি হলে আমাদের খুব খারাপ অবস্থা হয়। বাচ্চারা স্কুলে যেতে পারে না। দ্রুত রাস্তাটি ঠিক না করলে খাল হয়ে যাবে।

পরান আহমেদ বলেন, নতুন কেউ এখানে এলে রাস্তাকে খাল মনে করবে।

অটোরিকশা চালক সিদ্দিক বেপারী বলেন, গাড়ী চালাইতে পারি না। অবস্থা খুব খারাপ।

এলাকার সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগীরা স্থানিয় সংসদ সদস্যের (এমপি) সুদৃষ্টি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন। জনদুর্ভোগ লাঘবে এবং যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর পর্যন্ত এই সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা করার জন্য।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
Tag :
জনপ্রিয় নিউজ

রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে

রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে

সময়: ০১:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

​সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক—বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই পথটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ২০০৯ সালে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের ৩য় অ্যালবাম বন্ধ জানালার একটি জনপ্রিয় গান ছিলো রাস্তা মানে অবারিত নদী। এই গানটি তুহিনের কন্ঠ থেকে ছড়িয়ে পড়েছিলো গান পাগলদের মাঝে আর আজ সেই গানই যেনো বাস্তব হয়ে রাস্তা আবার নদী হয়ে যাচ্ছে বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর পর্যন্ত! কাদা-পানির খানাখন্দে বুঝার কোনো উপায় নেই এটি রাস্তা নাকি নদী!

​সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা তলিয়ে যায় নর্দমার পানিতে। ফলে এই পথ দিয়ে যাতায়াতকারী স্থানীয় হাজার হাজার মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ পথচারীরা প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ছোট-খাটো যানবাহন চলাচলেও ঘটে প্রতিনিয়ত দুর্ঘটনা।

স্থানিয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, আমাদের কষ্ট দেখার কেউ নেই। সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েই শেষ।

মানিক দাস বলেন, বৃষ্টি হলে আমাদের খুব খারাপ অবস্থা হয়। বাচ্চারা স্কুলে যেতে পারে না। দ্রুত রাস্তাটি ঠিক না করলে খাল হয়ে যাবে।

পরান আহমেদ বলেন, নতুন কেউ এখানে এলে রাস্তাকে খাল মনে করবে।

অটোরিকশা চালক সিদ্দিক বেপারী বলেন, গাড়ী চালাইতে পারি না। অবস্থা খুব খারাপ।

এলাকার সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগীরা স্থানিয় সংসদ সদস্যের (এমপি) সুদৃষ্টি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন। জনদুর্ভোগ লাঘবে এবং যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর পর্যন্ত এই সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা করার জন্য।

আরও পড়ুনঃ  সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ, শিবপুরে দোয়া