Dhaka ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রিকশা চালক নকির চ/র/ম অসহায় রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার বিশ্বকাপে না থাকলেও পারিশ্রমিক পাবেন সোমালিয়ার রেফারি ওমর আরতান ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন: ক্রীড়া প্রতিমন্ত্রী দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই কৃষি জমিতে অবৈধ পুকুর খননে বিক্ষোভে উত্তাল মনিরামপুর, তদন্তে সহকারী কমিশনার ভূমি উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রিকশা চালক নকির চ/র/ম অসহায়

  • Reporter Name
  • সময়: ০৭:৩৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২৪ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকায় দীর্ঘ ৬ বছর ধরে এক পা ও এক হাত প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে দিনযাপন করছেন ৭৫ বছর বয়সী রিকশাচালক নকির। জীবনের প্রায় ৫০ বছর রিকশা চালিয়ে সংসার চালিয়েছেন। মানুষ করেছেন দুই সন্তানকে। অথচ বার্ধক্য ও অসুস্থতার এই সময়ে একটি হুইলচেয়ারের অভাবে চার দেয়ালের মধ্যেই বন্দি হয়ে পড়েছেন তিনি। আর প্রশ্ন করছেন রাজশাহীতে কি কেউ নেই যে তাকে একটা হুইল চেয়ার কিনে দিবে?

স্থানীয়রা বলেন, নকির ও তার স্ত্রী হাসনা বানু প্রায় ৩০ বছর ধরে অন্যের জায়গায় একটি ছোট ঘরে বসবাস করছেন। বয়সের ভার ও অসুস্থতার কারণে নকির এখন পুরোপুরি কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে সংসারের একমাত্র ভরসা তার স্ত্রী। স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে খুব কষ্টে জীবন যাপন করছেন। এক বেলা খেয়ে না খেয়ে স্বামীর ওষুধের জন্য দিনরাত পরিশ্রম করেন স্ত্রী। স্থানীয়দের দাবি, একটি হুইলচেয়ার পেলে অন্তত বিছানাবন্দি জীবন থেকে কিছুটা মুক্তি পেতেন নকির। পাশাপাশি নিয়মিত চিকিৎসা ও মানবিক সহায়তা পেলে পরিবারটি বেঁচে থাকার নতুন আশার আলো খুঁজে
পাবে।

হাসনা বানু জানান, দুই সন্তান আলাদা সংসার নিয়ে বসবাস করেন। স্বল্প আয়ের কারণে তারা নিয়মিতভাবে বাবা-মায়ের দায়িত্ব নিতে পারেন না। একটি হুইলচেয়ারের জন্য অনেকের কাছে গেছেন। অনেককে বলেছেন। কিন্তু কেউ সহযোগিতার হাত বাড়াননি।
তিনি মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করে মাসে প্রায় চার হাজার টাকা আয় করেন। সেই টাকার বেশির ভাগই স্বামীর ওষুধ কিনতে ব্যয় হয়ে যায়। বাকি টাকায় কোনোমতে দুই বেলা খাবারের ব্যবস্থা করেন। তার দাবি স্বামীর জন্য কেউ একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবেন। সমাজের বিত্তবানদের একটু সহযোগিতা পেলে, নকির কিছুটা বেচে থাকার জন্য আশার আলো দেখতে পারেন ।

আরও পড়ুনঃ  ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক, স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের মাঝে
Tag :
জনপ্রিয় নিউজ

রিকশা চালক নকির চ/র/ম অসহায়

রিকশা চালক নকির চ/র/ম অসহায়

সময়: ০৭:৩৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকায় দীর্ঘ ৬ বছর ধরে এক পা ও এক হাত প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে দিনযাপন করছেন ৭৫ বছর বয়সী রিকশাচালক নকির। জীবনের প্রায় ৫০ বছর রিকশা চালিয়ে সংসার চালিয়েছেন। মানুষ করেছেন দুই সন্তানকে। অথচ বার্ধক্য ও অসুস্থতার এই সময়ে একটি হুইলচেয়ারের অভাবে চার দেয়ালের মধ্যেই বন্দি হয়ে পড়েছেন তিনি। আর প্রশ্ন করছেন রাজশাহীতে কি কেউ নেই যে তাকে একটা হুইল চেয়ার কিনে দিবে?

স্থানীয়রা বলেন, নকির ও তার স্ত্রী হাসনা বানু প্রায় ৩০ বছর ধরে অন্যের জায়গায় একটি ছোট ঘরে বসবাস করছেন। বয়সের ভার ও অসুস্থতার কারণে নকির এখন পুরোপুরি কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে সংসারের একমাত্র ভরসা তার স্ত্রী। স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে খুব কষ্টে জীবন যাপন করছেন। এক বেলা খেয়ে না খেয়ে স্বামীর ওষুধের জন্য দিনরাত পরিশ্রম করেন স্ত্রী। স্থানীয়দের দাবি, একটি হুইলচেয়ার পেলে অন্তত বিছানাবন্দি জীবন থেকে কিছুটা মুক্তি পেতেন নকির। পাশাপাশি নিয়মিত চিকিৎসা ও মানবিক সহায়তা পেলে পরিবারটি বেঁচে থাকার নতুন আশার আলো খুঁজে
পাবে।

হাসনা বানু জানান, দুই সন্তান আলাদা সংসার নিয়ে বসবাস করেন। স্বল্প আয়ের কারণে তারা নিয়মিতভাবে বাবা-মায়ের দায়িত্ব নিতে পারেন না। একটি হুইলচেয়ারের জন্য অনেকের কাছে গেছেন। অনেককে বলেছেন। কিন্তু কেউ সহযোগিতার হাত বাড়াননি।
তিনি মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করে মাসে প্রায় চার হাজার টাকা আয় করেন। সেই টাকার বেশির ভাগই স্বামীর ওষুধ কিনতে ব্যয় হয়ে যায়। বাকি টাকায় কোনোমতে দুই বেলা খাবারের ব্যবস্থা করেন। তার দাবি স্বামীর জন্য কেউ একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবেন। সমাজের বিত্তবানদের একটু সহযোগিতা পেলে, নকির কিছুটা বেচে থাকার জন্য আশার আলো দেখতে পারেন ।

আরও পড়ুনঃ  ফেসবুকের রিলস বিভাগে এখনো অনেক ব্যবহারকারীর স্ক্রিনে ‘Oops... We can't process this request at the moment’ বার্তা দেখা যাচ্ছে, যা চলমান প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত দিচ্ছে