
স্টাফ রিপোর্টার:
রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালের ২০২৬-২০২৭ রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের ১৪৫, দিশারী, হাওয়াপাড়া এলাকায় ক্লাবের নিজস্ব ভেন্যুতে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান বাহার উদ্দিন। তিনি সভার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন (কল টু অর্ডার) করেন। সভার শুরুতে পাস্ট প্রেসিডেন্ট (পিপি) হাসান কবির চৌধুরী পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ক্লাব সেক্রেটারি রবীন্দ্র রায় রোটারি ইনভোকেশন পাঠ করেন।
স্বাগত বক্তব্য দেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মুসা রহমান ও জিন্নুন আহমেদ চৌধুরী।
সভায় সভাপতির বক্তব্যে রোটারিয়ান বাহার উদ্দিন ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রোটারির আদর্শকে ধারণ করে মানবতার সেবায় আরও একধাপ এগিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সদস্যদের ঐক্যবদ্ধভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত সকলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে প্রেসিডেন্ট বাহার উদ্দিন সাপ্তাহিক সভার সমাপ্তি ঘোষণা করেন।
Reporter Name 























