
আজ ২৭ই জানুয়ারী’২৬ “ল’ইয়ার্স স্টান্ড ফর ধানের শীষ, ব্লাককোর্ট স্টান্ড ফর ধানের শীষ ” শীর্ষক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত বিশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিল ” বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের বিপ্লবী আহবায়ক জনাব এম. আবু ফয়েজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রহমাতুল্লাহ খান মিথুন সহ কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন ল’ কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, জেলা শাখার অসংখ্য নেতৃবৃন্দ।
উক্ত মিছিল টি বাংলাদেশ সুপ্রিম কোর্ট তরুণ চত্বর থেকে নয়া পল্টন বিএনপির পার্টি অফিসে এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান সহ জাতীয় নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন জনাব এ্যাড. গাজী কামরুল ইসলাম সজল – সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি আইনজীবী ফোরাম।
এভা ফাতেমা
Reporter Name 




























