Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে চাঁদপুরে মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৮:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার:

লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধন, উৎপাদন ও উৎপাদকবান্ধব বাজেট প্রণয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ একটি বৈষম্যহীন, গণমুখী ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু প্রস্তাবিত জাতীয় বাজেটে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বরং সাধারণ মানুষের ওপর কর ও মূল্যবৃদ্ধির চাপ বাড়ানোর পথ তৈরি করা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান বাজেট সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত না করে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের সুযোগ সৃষ্টি করা হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সম্পদভিত্তিক কর ব্যবস্থা চালু, কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব নিরসন, উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশের সাধারণ মানুষ চাকরি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ অবস্থায় জনস্বার্থবিরোধী বাজেট গ্রহণ না করে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাজেট পুনর্বিন্যাস করতে হবে।

মানববন্ধনে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ বাচ্চু বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মুনাফ পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক মনুজা বেগম, কোষাধ্যক্ষ কাউছার হোসেন মাতাব্বর, সদস্য অহিদ মিয়া, মোজাফফর মিজি, জিয়াউর হক শরীফ, মোঃ খালেক মিজি, আব্দুর রহিম খান, জেসমিন বেগম, শাহ আলম গাজী, আকলিমা বেগম, আবু সাইদ মিজি, আবুল খায়ের মিজি, সফিক মিজি, আবু তাহের খান, মোঃ বিল্লাল, মোঃ শরীফ, মোঃ মিজান খান, আক্তার খান, মোঃ মিলন খান, মাসুদ খানসহ সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে আগামী ২৭ জুন চাঁদপুর সদর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিতব্য গণজমায়েত সফল করার আহ্বান জানানো হয়। এ সময় অংশগ্রহণকারীরা “লুটপাটের বাজেট মানি না, মানব না”, “মাফিয়াতান্ত্রিক কর ব্যবস্থা ভেঙে দাও”, “সম্পদ কর ফাঁকি চলবে না” এবং “কর্মসংস্থানই উন্নয়ন”সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ  হ্নীলার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে চাঁদপুরে মানববন্ধন

সময়: ০৮:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্টাফ রিপোর্টার:

লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধন, উৎপাদন ও উৎপাদকবান্ধব বাজেট প্রণয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ একটি বৈষম্যহীন, গণমুখী ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু প্রস্তাবিত জাতীয় বাজেটে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বরং সাধারণ মানুষের ওপর কর ও মূল্যবৃদ্ধির চাপ বাড়ানোর পথ তৈরি করা হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান বাজেট সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত না করে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের সুযোগ সৃষ্টি করা হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সম্পদভিত্তিক কর ব্যবস্থা চালু, কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্ব নিরসন, উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশের সাধারণ মানুষ চাকরি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ অবস্থায় জনস্বার্থবিরোধী বাজেট গ্রহণ না করে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাজেট পুনর্বিন্যাস করতে হবে।

মানববন্ধনে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ বাচ্চু বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মুনাফ পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক মনুজা বেগম, কোষাধ্যক্ষ কাউছার হোসেন মাতাব্বর, সদস্য অহিদ মিয়া, মোজাফফর মিজি, জিয়াউর হক শরীফ, মোঃ খালেক মিজি, আব্দুর রহিম খান, জেসমিন বেগম, শাহ আলম গাজী, আকলিমা বেগম, আবু সাইদ মিজি, আবুল খায়ের মিজি, সফিক মিজি, আবু তাহের খান, মোঃ বিল্লাল, মোঃ শরীফ, মোঃ মিজান খান, আক্তার খান, মোঃ মিলন খান, মাসুদ খানসহ সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে আগামী ২৭ জুন চাঁদপুর সদর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিতব্য গণজমায়েত সফল করার আহ্বান জানানো হয়। এ সময় অংশগ্রহণকারীরা “লুটপাটের বাজেট মানি না, মানব না”, “মাফিয়াতান্ত্রিক কর ব্যবস্থা ভেঙে দাও”, “সম্পদ কর ফাঁকি চলবে না” এবং “কর্মসংস্থানই উন্নয়ন”সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ  কৃষিজমি দূষিত হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর