Dhaka ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা ২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতির মুহূর্তে, প্রচন্ড বর্ষণে কলকাতা ভাসালো প্রবাসী কার্ড ও রেমিট্যান্স যোদ্ধাদের ছয় দফা দাবি নিয়ে ভার্চুয়াল আলোচনা আজ সাতক্ষীরায় কানের দুলের লোভে শিশুকে অপহরণ করে হত্যা, ঘাতক মহিলাকে গণধোলাইয়ে হত্যা মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩!! চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন কুষ্টিয়ায় চারদিন ছাত্রাবাসে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক-০১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শান্তিগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:১৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৭ Time View

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় শনিবার সকালে বন্ধু সমাজ কল্যাণ যুবসংঘের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস অ্যাম্বাসেডর সিরাজ মিয়া এবং সঞ্চালনা করেন পিএফজির সমন্বয়কারী দুলন রানী তালুকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি কুদরত পাশা।

সভায় উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর জিয়াউর রহমান ও লিটনসহ পিএফজির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভার শুরুতে পিএফজির স্ব-মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংগঠনের বর্তমান অবস্থা, পূর্ববর্তী কার্যক্রমের অগ্রগতি, শক্তি ও দুর্বলতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্ধারিত সূচকসমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে পিএফজিকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার বিষয়ে সদস্যরা মতামত দেন।

এছাড়া এমআইপিএস প্রকল্পের কার্যক্রম সমাপ্ত হওয়ার পর পিএফজির কার্যক্রম কীভাবে টেকসইভাবে পরিচালিত হবে, সে বিষয়ে একটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। সভায় পিএফজির বিভিন্ন সফল উদ্যোগ পর্যালোচনা করা হয় এবং শান্তি, সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান প্রতিষ্ঠায় কাজ করা ব্যক্তি ও সংগঠনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বক্তারা বলেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ, সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক সমস্যা সমাধানেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতি প্রতিষ্ঠায় পিএফজির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ, ওয়াইপিএজি (YPAG)-এর ফলোআপ সভা এবং ‘ওয়েভ’ (WAVE) ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ   মেঘনায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সভায় বক্তব্য দেন বিএনপির জেসমিন আক্তার ও সৈয়দ আলম, আওয়ামী লীগের সুরঞ্জিত চৌধুরী টপ্প, জয়ন্ত তালুকদার, বদরুল ইসলাম ও আলোয়া, উপজেলা সুজনের সভাপতি আবু সাইদ, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, সাংবাদিক সফিকুল ইসলাম, বিকশিত নারী নেটওয়ার্কের কুহিনুর বেগম, ইউপি সদস্য তৈয়বুন নেছা, ওয়াইপিএজির মানসুর আহমদ, এস এ শাওনসহ অন্যান্য বক্তারা।

সভা শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিময় সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা

শান্তিগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সময়: ১২:১৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় শনিবার সকালে বন্ধু সমাজ কল্যাণ যুবসংঘের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস অ্যাম্বাসেডর সিরাজ মিয়া এবং সঞ্চালনা করেন পিএফজির সমন্বয়কারী দুলন রানী তালুকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি কুদরত পাশা।

সভায় উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর জিয়াউর রহমান ও লিটনসহ পিএফজির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভার শুরুতে পিএফজির স্ব-মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংগঠনের বর্তমান অবস্থা, পূর্ববর্তী কার্যক্রমের অগ্রগতি, শক্তি ও দুর্বলতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্ধারিত সূচকসমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে পিএফজিকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার বিষয়ে সদস্যরা মতামত দেন।

এছাড়া এমআইপিএস প্রকল্পের কার্যক্রম সমাপ্ত হওয়ার পর পিএফজির কার্যক্রম কীভাবে টেকসইভাবে পরিচালিত হবে, সে বিষয়ে একটি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। সভায় পিএফজির বিভিন্ন সফল উদ্যোগ পর্যালোচনা করা হয় এবং শান্তি, সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান প্রতিষ্ঠায় কাজ করা ব্যক্তি ও সংগঠনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বক্তারা বলেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ, সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক সমস্যা সমাধানেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতি প্রতিষ্ঠায় পিএফজির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ, ওয়াইপিএজি (YPAG)-এর ফলোআপ সভা এবং ‘ওয়েভ’ (WAVE) ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ  মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ