Dhaka ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ডিমলায় আগাম আমন ধান ঘরে তোলার উৎসব পাইকগাছায় জমজমাট গদাইপুরের চারার হাট
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা পূজা উদযাপন ফ্রন্টের

  • Reporter Name
  • সময়: ০৭:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

বগুড়া জেলা প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাই দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পালিত হয়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।

তারা বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সিসিটিভি স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং জরুরি সেবার যোগাযোগ নম্বর সহজলভ্য রাখার বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। একই সঙ্গে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্য হলো ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে শারদীয় দুর্গাপূজার উৎসব উদযাপন করতে হবে। পাশাপাশি যুব সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি পূজার আনন্দকে আরও অর্থবহ করে তুলতে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আদমদীঘি উপজেলাবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও আদমদীঘি উপজেলা শাখার আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার এবং পূজা উদযাপন ফ্রন্ট আদমদীঘি উপজেলা শাখার সদস্য সচিব অভিলাশ কুমার বর্মন।

তারা জানান, এ বছর আদমদীঘি উপজেলায় ৬৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এরই মধ্যে অধিকাংশ পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। বর্তমানে চলছে রং-তুলির কাজ, যা কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। অন্যান্য বছরের মতো এবারও পূজায় সার্বিক নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসনের পক্ষ থেকেও এরই মধ্যে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানান তারা।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকট ছাড়িয়েছে মানবিকতার গণ্ডি, যুক্ত হয়েছে নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ

এদিকে পূজা উদযাপন ফ্রন্ট আদমদীঘি উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৃণাল সরকারও একই মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের দোসর এবং নাশকতা মামলার আসামিরা যেন পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তিনি দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা পূজা উদযাপন ফ্রন্টের

সময়: ০৭:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

বগুড়া জেলা প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাই দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পালিত হয়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।

তারা বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সিসিটিভি স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং জরুরি সেবার যোগাযোগ নম্বর সহজলভ্য রাখার বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। একই সঙ্গে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্য হলো ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে শারদীয় দুর্গাপূজার উৎসব উদযাপন করতে হবে। পাশাপাশি যুব সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি পূজার আনন্দকে আরও অর্থবহ করে তুলতে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আদমদীঘি উপজেলাবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও আদমদীঘি উপজেলা শাখার আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার এবং পূজা উদযাপন ফ্রন্ট আদমদীঘি উপজেলা শাখার সদস্য সচিব অভিলাশ কুমার বর্মন।

তারা জানান, এ বছর আদমদীঘি উপজেলায় ৬৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এরই মধ্যে অধিকাংশ পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। বর্তমানে চলছে রং-তুলির কাজ, যা কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। অন্যান্য বছরের মতো এবারও পূজায় সার্বিক নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসনের পক্ষ থেকেও এরই মধ্যে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানান তারা।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে মসজিদ উদ্বোধন ও দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম