নওগাঁর বদলগাছীতে এক শিক্ষিকার মৃত্যুর খবর শুনে মানসিক আঘাতে এক স্কুলছাত্রীর মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রিয় শিক্ষিকার চলে যাওয়ার শোক সইতে না পেরে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বদলগাছী লাবণ্য প্রভা বিদ্যালয়ের জনপ্রিয় ও স্নেহময়ী শিক্ষিকা কুলসুম সড়ক দুর্ঘটনায় আকস্মিকভাবে মারা যান। শিক্ষিকার মৃত্যুর খবরটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পৌঁছালে এক ছাত্রী প্রচণ্ড মানসিক আঘাত পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবরটি শোনার পর ওই ছাত্রী কান্নায় ভেঙে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র মানসিক শোক ও শারীরিক জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন। প্রিয় শিক্ষিকা ও সহপাঠীকে একসঙ্গে হারিয়ে বিদ্যালয়ে শোকের পরিবেশ বিরাজ করছে।
Reporter Name 



























