Dhaka ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হরিনাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব: প্রধানমন্ত্রী গুলশানে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার ছয় মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে প্রায় দেড় লাখ টন সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণার বিভিন্ন ডিভাইসসহ ৬৩(তেষট্টি) জন বিদেশি নাগরিক গ্রেফতার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে ৪ জন নিখোঁজ

  • Reporter Name
  • সময়: ১২:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

আবু নাঈম রিপন
নরসিংদী থেকে

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাকপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে ডুবে জামাই, মেয়ে ও নাতিসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরলাখপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—চরলাখপুর এলাকার মজিবুর শেখের বড় মেয়ের জামাই ওবাইদুল্লাহ (৩৫), ছোট মেয়ে শান্তা (২২), মেজো মেয়ের ছেলে (নাতি) শান্ত (১৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া প্রতিবেশী কিশোর সৌরভ (১৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর মজিবুর শেখের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবাইদুল্লাহ। এছাড়া মজিবুর শেখের অন্য দুই মেয়েও তাদের সন্তানদের নিয়ে বেড়াতে আসেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে শান্তা বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। তাকে উদ্ধার করতে ওবাইদুল্লাহ ও শান্ত নদীতে নামলে তারাও তলিয়ে যান।

পরে প্রতিবেশী সৌরভসহ কয়েকজন তাদের খুঁজতে নদীতে নামেন। এ সময় সৌরভও তলিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযানে নামলেও রাত হয়ে যাওয়ায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে ফাহিম নামের এক যুবক একজন নারীকে উদ্ধার করেছেন বলে জানা গেছে। তবে অন্যদের খুঁজে পাওয়া যায়নি।

শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান বলেন, নদীতে অনেক খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। আগামীকাল সকালে ঢাকা থেকে ডুবুরি দল এলে পুনরায় উদ্ধার অভিযান চলবে।

আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনে নির্দেশনায় ১নং সাচার ইউনিয়নে অগ্রাধিকার উন্নয়ন কাজের স্থান পরিদর্শনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম
Tag :
জনপ্রিয় নিউজ

হরিনাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে ৪ জন নিখোঁজ

সময়: ১২:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

আবু নাঈম রিপন
নরসিংদী থেকে

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাকপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে ডুবে জামাই, মেয়ে ও নাতিসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরলাখপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—চরলাখপুর এলাকার মজিবুর শেখের বড় মেয়ের জামাই ওবাইদুল্লাহ (৩৫), ছোট মেয়ে শান্তা (২২), মেজো মেয়ের ছেলে (নাতি) শান্ত (১৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া প্রতিবেশী কিশোর সৌরভ (১৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর মজিবুর শেখের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবাইদুল্লাহ। এছাড়া মজিবুর শেখের অন্য দুই মেয়েও তাদের সন্তানদের নিয়ে বেড়াতে আসেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে শান্তা বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। তাকে উদ্ধার করতে ওবাইদুল্লাহ ও শান্ত নদীতে নামলে তারাও তলিয়ে যান।

পরে প্রতিবেশী সৌরভসহ কয়েকজন তাদের খুঁজতে নদীতে নামেন। এ সময় সৌরভও তলিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযানে নামলেও রাত হয়ে যাওয়ায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে ফাহিম নামের এক যুবক একজন নারীকে উদ্ধার করেছেন বলে জানা গেছে। তবে অন্যদের খুঁজে পাওয়া যায়নি।

শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান বলেন, নদীতে অনেক খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। আগামীকাল সকালে ঢাকা থেকে ডুবুরি দল এলে পুনরায় উদ্ধার অভিযান চলবে।

আরও পড়ুনঃ  মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার সংবাদ সম্মেলন