Dhaka ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মুঃ আব্দুর রহিম গৌরীপুরের আহাদুজ্জামান খান আরজু হাত থেকে রেহাই পেতে মনোয়ারা বেগম থানার অভিযোগ ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১!! উখিয়ায় বিজিবির জালে ২ চোরাকারবারি, উদ্ধার ১২ লাখ ৪৮ হাজার টাকা টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত পাবনা সদরের এমপির বিরুদ্ধে ‘কটূক্তির’ প্রতিবাদে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ, এনসিপি অবাঞ্ছিত ঘোষণা ডিম বোঝায় ট্রাকের দুর্ঘটনা,ডিম কুড়াতে সড়ক অবরোধ,সড়ক দুর্ঘটনায় নিহত ৫,অতিউৎসাহী হয়ে একাধিক বাসে দুর্বৃত্তদের আগুন এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা করলেন প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে : এ. কে. এম. ফজলুল হক মিলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

  • Reporter Name
  • সময়: ০৭:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৯ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও প্রাণীটিকে বাঁচানো সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) সকাল প্রায় পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বিটের শিয়ালঝোড়া এলাকায় প্রায় ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড়ি ঢাল থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় হাতিটি।

পড়ে যাওয়ার ফলে হাতিটির পা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক দলের সহায়তায় তাৎক্ষণিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় বন্য হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তাদের আবাসস্থল সংরক্ষণে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  *সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত, লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় চাঞ্চল্য*
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মুঃ আব্দুর রহিম

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

সময়: ০৭:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও প্রাণীটিকে বাঁচানো সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) সকাল প্রায় পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বিটের শিয়ালঝোড়া এলাকায় প্রায় ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড়ি ঢাল থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় হাতিটি।

পড়ে যাওয়ার ফলে হাতিটির পা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক দলের সহায়তায় তাৎক্ষণিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, পাহাড়ি এলাকায় বন্য হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তাদের আবাসস্থল সংরক্ষণে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ