Dhaka ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায় চোরাই গরু জবাই করে বৌভাতের আয়োজনের অভিযোগ, বাবা গ্রেপ্তার নবীনগরের শিবপুরে জামায়াতে ইসলামীর সহযোগী সম্মেলন বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনারে বাধার অভিযোগ, রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন উন্নয়ন প্রচারে তথ্যপ্রাপ্তির সংকট, তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির সম্মেলন, সভাপতি আবু তাহের সোনা কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৯:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১৮ Time View

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পূর্ববিরোধের জেরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জি এম মাছুম বিল্লাহর বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব দানকারী গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক জি এম মাছুম বিল্লাহর বসতবাড়ির পাশে স্থানীয় করিম ও তাঁর পরিবারের পক্ষ থেকে পোল্ট্রি ফার্ম পরিচালনা করা হচ্ছে। অভিযোগকারীদের দাবি, ফার্মটির পরিবেশ নিয়ে আপত্তি জানিয়ে স্বাস্থ্যসম্মতভাবে কার্যক্রম পরিচালনার অনুরোধ করা হলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে আদালতে একটি পিটিশন মামলা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আগামী ৬ অক্টোবর ওই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে বলে অভিযোগকারীরা জানান।

অভিযোগে আরও বলা হয়, প্রায় এক মাস ধরে সাংবাদিকের তিনটি পোষা কবুতর করিম ও তাঁর স্ত্রী খাদিজা বেগম আটকে রেখেছেন বলে দাবি করা হয়। শনিবার স্থানীয়দের সহযোগিতায় কবুতরগুলো আনতে গেলে তাঁদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এরপর শনিবার সকাল ১০টার দিকে করিমের স্ত্রী খাদিজা বেগম দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকের পরিবারের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বসতবাড়ির সীমানার পিলার উপড়ে ফেলা, বসতভিটার মাটি কেটে ধানের জমিতে ফেলে দেওয়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়।

বাধা দিতে গেলে কোদাল, লোহার শাবল ও দা নিয়ে মারধর এবং প্রাণনাশের উদ্দেশ্যে তেড়ে আসার অভিযোগও করা হয়েছে। এ ছাড়া মাদক ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। তাঁদের আশঙ্কা, বিরোধের জেরে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি সহায়তার জন্য থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।

আরও পড়ুনঃ  সম্প্রীতির বান্দরবান ফুটবলের ফাইনালে সদর উপজেলা

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. পিয়ার আলী বলেন, “অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
জনপ্রিয় নিউজ

গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায়

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

সময়: ০৯:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পূর্ববিরোধের জেরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জি এম মাছুম বিল্লাহর বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব দানকারী গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক জি এম মাছুম বিল্লাহর বসতবাড়ির পাশে স্থানীয় করিম ও তাঁর পরিবারের পক্ষ থেকে পোল্ট্রি ফার্ম পরিচালনা করা হচ্ছে। অভিযোগকারীদের দাবি, ফার্মটির পরিবেশ নিয়ে আপত্তি জানিয়ে স্বাস্থ্যসম্মতভাবে কার্যক্রম পরিচালনার অনুরোধ করা হলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে আদালতে একটি পিটিশন মামলা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আগামী ৬ অক্টোবর ওই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে বলে অভিযোগকারীরা জানান।

অভিযোগে আরও বলা হয়, প্রায় এক মাস ধরে সাংবাদিকের তিনটি পোষা কবুতর করিম ও তাঁর স্ত্রী খাদিজা বেগম আটকে রেখেছেন বলে দাবি করা হয়। শনিবার স্থানীয়দের সহযোগিতায় কবুতরগুলো আনতে গেলে তাঁদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এরপর শনিবার সকাল ১০টার দিকে করিমের স্ত্রী খাদিজা বেগম দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকের পরিবারের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় বসতবাড়ির সীমানার পিলার উপড়ে ফেলা, বসতভিটার মাটি কেটে ধানের জমিতে ফেলে দেওয়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়।

বাধা দিতে গেলে কোদাল, লোহার শাবল ও দা নিয়ে মারধর এবং প্রাণনাশের উদ্দেশ্যে তেড়ে আসার অভিযোগও করা হয়েছে। এ ছাড়া মাদক ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। তাঁদের আশঙ্কা, বিরোধের জেরে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি সহায়তার জন্য থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।

আরও পড়ুনঃ  কৃষক কার্ড কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন