Dhaka ০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্রমিকদের ওপর হামলার অভিযোগে চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ

  • Reporter Name
  • সময়: ০৪:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৪৭ Time View

বাসশ্রমিকদের ওপর ইজিবাইকশ্রমিকদের হামলার অভিযোগ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-জীবননগর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। এ সুযোগে অন্য পরিবহনে কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

বাস আটকে চালক-সুপারভাইজারকে মারধরের অভিযোগ

বাসশ্রমিকদের অভিযোগ, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় একটি ইজিবাইক চালক নিয়মবহির্ভূতভাবে শহরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ ও বাসশ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দিয়ে ফিরিয়ে দেন।

শ্রমিকদের দাবি, ওই ঘটনার পর চালক তার সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকায় জড়ো হন। পরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে চালক ও সুপারভাইজারকে মারধর করা হয়। বাসটিতে হামলা এবং তাদের জিম্মি করে রাখার অভিযোগও করেছেন তারা।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে।

অবরোধের পর শুরু ধর্মঘট

ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা দৌলতদিয়াড় এলাকায় বাস আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করেন।

পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতায় প্রশাসনের পক্ষ থেকে ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে এতে শ্রমিকদের ক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি।

নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার থেকে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকেরা। এর ধারাবাহিকতায় শনিবারও পাঁচটি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিক নেতারা জানিয়েছেন, হামলার ঘটনায় সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে।

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ধর্মঘট দ্রুত প্রত্যাহার করে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

শ্রমিকদের ওপর হামলার অভিযোগে চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ

সময়: ০৪:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

বাসশ্রমিকদের ওপর ইজিবাইকশ্রমিকদের হামলার অভিযোগ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-জীবননগর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। এ সুযোগে অন্য পরিবহনে কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

বাস আটকে চালক-সুপারভাইজারকে মারধরের অভিযোগ

বাসশ্রমিকদের অভিযোগ, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় একটি ইজিবাইক চালক নিয়মবহির্ভূতভাবে শহরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ ও বাসশ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দিয়ে ফিরিয়ে দেন।

শ্রমিকদের দাবি, ওই ঘটনার পর চালক তার সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকায় জড়ো হন। পরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে চালক ও সুপারভাইজারকে মারধর করা হয়। বাসটিতে হামলা এবং তাদের জিম্মি করে রাখার অভিযোগও করেছেন তারা।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে।

অবরোধের পর শুরু ধর্মঘট

ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা দৌলতদিয়াড় এলাকায় বাস আড়াআড়ি রেখে সড়ক অবরোধ করেন।

পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতায় প্রশাসনের পক্ষ থেকে ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে এতে শ্রমিকদের ক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি।

নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার থেকে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকেরা। এর ধারাবাহিকতায় শনিবারও পাঁচটি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিক নেতারা জানিয়েছেন, হামলার ঘটনায় সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে।

আরও পড়ুনঃ  ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী