Dhaka ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বদলগাছীতে বন্ধ চাতালের নামে চাল সরবরাহের অভিযোগ ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন সাঘাটায় এলজিইডির সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হাম রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে সেনা জোন কমান্ডার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিং তারিয়াংয়ের সমর্থকদের মানববন্ধনের ঘোষণা

  • Reporter Name
  • সময়: ০৮:৪৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৮ Time View

এনামুল হক রাশেদী, স্টাফ করেসপন্ডেন্ট:

সিলেট জেলা বিএনপির নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁর সমর্থক ও তৃণমূলের নেতাকর্মীরা। আগামী পরশুদিন স্থানীয় পর্যায়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আয়োজকদের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে স্টেলিং তারিয়াংয়ের জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মধ্যে স্টেলিং তারিয়াংয়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। তাঁর রাজনৈতিক অবস্থানকে ক্ষুণ্ন করতেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর অনুসারীরা।

তৃণমূলের নেতাকর্মীরা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো রাজনৈতিক ব্যক্তিকে হেয় করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা উচিত।

তারা আরও বলেন, অপপ্রচার ও গুজবের রাজনীতি বন্ধ করে দায়িত্বশীল রাজনৈতিক চর্চা নিশ্চিত করা প্রয়োজন। ঘোষিত মানববন্ধন কর্মসূচি থেকে ষড়যন্ত্রমূলক প্রচারণা বন্ধ, যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানানো হবে।

এদিকে, কর্মসূচিকে সফল করতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিং তারিয়াংয়ের সমর্থকদের মানববন্ধনের ঘোষণা

সময়: ০৮:৪৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

এনামুল হক রাশেদী, স্টাফ করেসপন্ডেন্ট:

সিলেট জেলা বিএনপির নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তাঁর সমর্থক ও তৃণমূলের নেতাকর্মীরা। আগামী পরশুদিন স্থানীয় পর্যায়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আয়োজকদের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে স্টেলিং তারিয়াংয়ের জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মধ্যে স্টেলিং তারিয়াংয়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। তাঁর রাজনৈতিক অবস্থানকে ক্ষুণ্ন করতেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর অনুসারীরা।

তৃণমূলের নেতাকর্মীরা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো রাজনৈতিক ব্যক্তিকে হেয় করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা উচিত।

তারা আরও বলেন, অপপ্রচার ও গুজবের রাজনীতি বন্ধ করে দায়িত্বশীল রাজনৈতিক চর্চা নিশ্চিত করা প্রয়োজন। ঘোষিত মানববন্ধন কর্মসূচি থেকে ষড়যন্ত্রমূলক প্রচারণা বন্ধ, যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানানো হবে।

এদিকে, কর্মসূচিকে সফল করতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুনঃ  কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় ও সিলেট ডায়োসিসের প্রতিনিধিদলের জামালগঞ্জ পরিদর্শন