Dhaka ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সড়ক নিরাপত্তায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে নিসচার উদ্যোগ, এমপি জালাল উদ্দিনের হাতে স্মরণিকা

  • Reporter Name
  • সময়: ০৯:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ Time View

‘নিরাপদ স্মরণিকা-২০২৬’ হস্তান্তর, দুর্ঘটনা কমাতে সচেতনতা ও আইন প্রয়োগের ওপর গুরুত্ব

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল.
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা তৈরির কার্যক্রম আরও জোরদার করতে কিশোরগঞ্জে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের হাতে ‘নিরাপদ স্মরণিকা-২০২৬’ তুলে দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা।

শনিবার কিশোরগঞ্জ শহরের গাইটাল অতিথি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে স্মরণিকাটি হস্তান্তর করা হয়। নিসচা সদর উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ মোবারক হোসেন সংসদ সদস্যের হাতে স্মরণিকাটি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিত করা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোও জরুরি।

নিসচা নেতৃবৃন্দের ভাষ্য, সড়কে চালক, যাত্রী ও পথচারী প্রত্যেকের অসতর্কতা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

তারা আরও বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনকে সফল করতে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

নিসচা সূত্র জানায়, ‘নিরাপদ স্মরণিকা-২০২৬’-এ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক সচেতনতা, নিরাপদ সড়ক ব্যবহারের নিয়ম এবং সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, স্মরণিকাটি সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে। পাশাপাশি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা আরও বাড়বে।

আরও পড়ুনঃ  ৮০ বছরেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই, অন্যের বারান্দায় আশ্রিত ঝিনাইদহের মালেক মানু—দুশ্চিন্তা ছেলের ভবিষ্যৎ নিয়ে

স্মরণিকা হস্তান্তরের মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং নিরাপদ সড়কের সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নিসচা নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সড়ক নিরাপত্তায় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে নিসচার উদ্যোগ, এমপি জালাল উদ্দিনের হাতে স্মরণিকা

সময়: ০৯:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

‘নিরাপদ স্মরণিকা-২০২৬’ হস্তান্তর, দুর্ঘটনা কমাতে সচেতনতা ও আইন প্রয়োগের ওপর গুরুত্ব

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল.
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা তৈরির কার্যক্রম আরও জোরদার করতে কিশোরগঞ্জে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের হাতে ‘নিরাপদ স্মরণিকা-২০২৬’ তুলে দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা।

শনিবার কিশোরগঞ্জ শহরের গাইটাল অতিথি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে স্মরণিকাটি হস্তান্তর করা হয়। নিসচা সদর উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ মোবারক হোসেন সংসদ সদস্যের হাতে স্মরণিকাটি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিত করা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোও জরুরি।

নিসচা নেতৃবৃন্দের ভাষ্য, সড়কে চালক, যাত্রী ও পথচারী প্রত্যেকের অসতর্কতা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

তারা আরও বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনকে সফল করতে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

নিসচা সূত্র জানায়, ‘নিরাপদ স্মরণিকা-২০২৬’-এ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক সচেতনতা, নিরাপদ সড়ক ব্যবহারের নিয়ম এবং সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, স্মরণিকাটি সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে। পাশাপাশি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা আরও বাড়বে।

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন