Dhaka ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাচারে জসীম উদ্দিন মাস্টারকে কাপড় ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

  • Reporter Name
  • সময়: ১০:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫৯ Time View

রাজিব সরকার
কচুয়া পতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের বিশিষ্ট শিক্ষাবিদ, সাচার ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি ও সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ জসীম উদ্দিন মাস্টার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে সাচার বাজার কাপড় ব্যবসায়ী সমিতি।
২১ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সাচার বাজারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত এ দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কচুয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ খালেক, ১নং সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবু, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসাইন মোল্লা, সাচার বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, সাচার ইসলামিয়া আলিম মাদরাসার গভর্নিং বডির সদস্য খোরশেদ আলম মেম্বার, ১নং সাচার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম কবির, সিনিয়র সহসভাপতি মোঃ শহিদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১নং ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেন বাবুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “মোহাম্মদ জসীম উদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সমাজ উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার মতো একজন অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া সাচারবাসীর জন্য গর্বের বিষয়।”
তারা আরও বলেন, “শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”
সংবর্ধনার জবাবে মোহাম্মদ জসীম উদ্দিন মাস্টার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবো। শিক্ষক সমাজের কল্যাণ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠান শেষে সাচার বাজার কাপড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পীরগঞ্জে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা গড়ে তুলতে পূবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

সাচারে জসীম উদ্দিন মাস্টারকে কাপড় ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সময়: ১০:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

রাজিব সরকার
কচুয়া পতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের বিশিষ্ট শিক্ষাবিদ, সাচার ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি ও সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ জসীম উদ্দিন মাস্টার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে সাচার বাজার কাপড় ব্যবসায়ী সমিতি।
২১ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সাচার বাজারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত এ দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কচুয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ খালেক, ১নং সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবু, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসাইন মোল্লা, সাচার বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, সাচার ইসলামিয়া আলিম মাদরাসার গভর্নিং বডির সদস্য খোরশেদ আলম মেম্বার, ১নং সাচার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম কবির, সিনিয়র সহসভাপতি মোঃ শহিদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১নং ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেন বাবুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “মোহাম্মদ জসীম উদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সমাজ উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার মতো একজন অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া সাচারবাসীর জন্য গর্বের বিষয়।”
তারা আরও বলেন, “শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”
সংবর্ধনার জবাবে মোহাম্মদ জসীম উদ্দিন মাস্টার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবো। শিক্ষক সমাজের কল্যাণ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠান শেষে সাচার বাজার কাপড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ভালুকা পৌরসভায় উন্নয়নে গতি, বাড়ছে নাগরিক সেবা