রাজিব সরকার,
কচুয়া প্রতিনিধি
“শিক্ষার মান উন্নয়নে অভিভাবকের ভূমিকা সবচেয়ে বেশি। শিক্ষকরা শুধু পাঠদান দিলেই হবে না, অভিভাবকদেরও সচেতন হতে হবে এবং শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে”—বলেছেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. জিয়াউদ্দিন মজুমদার।
১০ সেপ্টেম্বর সাচার রেনেসাঁ স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুরের কচুয়ার সাচার রেনেসাঁ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সঙ্গে পাঠদান করে আসছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বটকৃষ্ণ বসুর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জিয়াউদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তফা কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন অভিভাবক মিজানুর রহমান তালুকদার, মানিক তালুকদার, আওয়াল হোসেন, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মো. নাজমুল হাসান, শাহপরানসহ অভিভাবক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিভাবক সমাবেশ শেষে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
Reporter Name 

























