Dhaka ০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম

  • Reporter Name
  • সময়: ০৮:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৯২ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডলু নদীসংলগ্ন বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম। সংগঠনটির উদ্যোগে ১৬ জুলাই বুধবার বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাতকানিয়ার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হলে ডলু নদীসংলগ্ন এলাকার বহু পরিবার ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের সহায়তায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।

ত্রাণ হিসেবে চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি ও অন্যান্য শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এ কে এম রিদওয়ানুল করিম, সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সুনপ তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, এটি একটি মানবিক দায়িত্বও। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের নেতারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমেও সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।

ত্রাণ পাওয়া কয়েকজন বন্যাদুর্গত ব্যক্তি জানান, বন্যার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এমন সংকটের সময়ে এই খাদ্য সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয়রাও সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার, চট্টগ্রামের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দুর্যোগকালে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

সরকারী কর্মচারী কল্যান সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রামের সভাপতি এ কে এম রিদওয়ানুল করিম মানুষের দূর্যোগকালীন সময়ে মানবতার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারী সত:স্ফূর্ত সাড়া দেওয়ায় আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম

সময়: ০৮:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডলু নদীসংলগ্ন বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম। সংগঠনটির উদ্যোগে ১৬ জুলাই বুধবার বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাতকানিয়ার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হলে ডলু নদীসংলগ্ন এলাকার বহু পরিবার ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের সহায়তায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।

ত্রাণ হিসেবে চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি ও অন্যান্য শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এ কে এম রিদওয়ানুল করিম, সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সুনপ তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, এটি একটি মানবিক দায়িত্বও। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের নেতারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমেও সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।

ত্রাণ পাওয়া কয়েকজন বন্যাদুর্গত ব্যক্তি জানান, বন্যার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এমন সংকটের সময়ে এই খাদ্য সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয়রাও সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার, চট্টগ্রামের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দুর্যোগকালে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর