Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে বিক্ষোভ, ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড ময়মনসিংহ নান্দাইলের আবু তাহের এর দায়েল কৃত মামলা হাত থেকে রেহাই পেতে চায় দুলাল পরিবার বর্গ বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার রাউজানে বিভিন্ন ইউনিয়ন এর পানিবন্দী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবদল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সান্তাহারে শিক্ষা উন্নয়নের নতুন দিগন্ত

  • Reporter Name
  • সময়: ১০:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৬১ Time View

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির নতুন ৪ তলা বিশিষ্ট ভবনের একতলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উন্নয়ন কাজের ফলক উন্মোচনের পাশাপাশি সান্দিড়া ঈদগাহ মাঠের সংস্কার কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার সান্তাহার পৌর শহরের আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অভিভাবক সমাবেশে যোগ দেন।

আরও পড়ুনঃ  ইসলামি ঐতিহ্য ও সমকালীন শিক্ষা, কামরাঙ্গীরচরে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে দারুল উলুম ইসলামনগর মাদ্রাসা: এক অনন্য বাতিঘর
Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার

সান্তাহারে শিক্ষা উন্নয়নের নতুন দিগন্ত

সময়: ১০:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬