Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেছে

মোঃ সুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উন্মুক্ত থাকা শেষ জিরাফটির মৃত্যু হয়েছে। পার্কে অসুস্থ হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জিরাফটি।শনিবার দুপুরের দিকে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন,’ সপ্তাহ খানেক ধরে জিরাফটি অসুস্থ ছিল। বিষয়টি জানার পর একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরীক্ষা–নিরীক্ষায় দেখা যায়, জিরাফটি টিউবারকিউলোসিস (টিবি) রোগে আক্রান্ত ছিল। মৃত জিরাফটিকে নিয়ম অনুযায়ী মাটি চাপা দেওয়া হয়েছে।

 

 

সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, জিরাফের মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ গত শুক্রবার বিকেলে ওই সাধারণ ডায়রি করেন। এতে বলা হয়, আফ্রিকান ওই পূর্ণবয়স্ক স্ত্রী জিরাফটি ২৩ অক্টোবর বিকেল ৪টার দিকে মারা যায়। পরে মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত থেকে ময়নাতদন্ত সম্পন্ন করেন।

 

 

ময়নাতদন্তে অংশ নেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. গোলাম হায়দার এবং গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার জুলকার নাইন। তাদের দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে জিরাফটি।

 

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক যায়যায়দিনকে বলেন, ‘ সাফারি পার্কে জিরাফের মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। এতে অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি।’

 

 

উল্লেখ:- ২০১৩ সালে পার্কে দেশী-বিদেশী মিলিয়ে প্রায় ১২ টি জিরাফ ছিল। দায়িত্ব অবহেলা ও অসুস্থ হয়ে একের পর এক প্রাণীর সাথে মারা যেতে থাকে জিরাফও।

 

২০১৭ সাল পর্যন্ত এর সংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকে জিরাফ। সবশেষে থাকা একমাত্র জিরাফের মৃত্যুতে পার্ক শূন্য হলো জিরাফ।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল, নেতৃত্বে ভিপি আনসুর উদ্দিন
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সাফারি পার্কের শেষ জিরাফটিও মারা গেছে

সময়: ১২:৪৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

মোঃ সুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উন্মুক্ত থাকা শেষ জিরাফটির মৃত্যু হয়েছে। পার্কে অসুস্থ হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জিরাফটি।শনিবার দুপুরের দিকে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন,’ সপ্তাহ খানেক ধরে জিরাফটি অসুস্থ ছিল। বিষয়টি জানার পর একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরীক্ষা–নিরীক্ষায় দেখা যায়, জিরাফটি টিউবারকিউলোসিস (টিবি) রোগে আক্রান্ত ছিল। মৃত জিরাফটিকে নিয়ম অনুযায়ী মাটি চাপা দেওয়া হয়েছে।

 

 

সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, জিরাফের মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ গত শুক্রবার বিকেলে ওই সাধারণ ডায়রি করেন। এতে বলা হয়, আফ্রিকান ওই পূর্ণবয়স্ক স্ত্রী জিরাফটি ২৩ অক্টোবর বিকেল ৪টার দিকে মারা যায়। পরে মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত থেকে ময়নাতদন্ত সম্পন্ন করেন।

 

 

ময়নাতদন্তে অংশ নেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. গোলাম হায়দার এবং গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার জুলকার নাইন। তাদের দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে জিরাফটি।

 

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক যায়যায়দিনকে বলেন, ‘ সাফারি পার্কে জিরাফের মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। এতে অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি।’

 

 

উল্লেখ:- ২০১৩ সালে পার্কে দেশী-বিদেশী মিলিয়ে প্রায় ১২ টি জিরাফ ছিল। দায়িত্ব অবহেলা ও অসুস্থ হয়ে একের পর এক প্রাণীর সাথে মারা যেতে থাকে জিরাফও।

 

২০১৭ সাল পর্যন্ত এর সংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকে জিরাফ। সবশেষে থাকা একমাত্র জিরাফের মৃত্যুতে পার্ক শূন্য হলো জিরাফ।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ