Dhaka ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত বুড়িচংয়ে কৃষক দল নেতার বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ, আহত ৫ ‎আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতৃত্বে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত নূর মোহাম্মদ রাসেল ‎সাভার থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত রফিকুল ইসলাম নোমান গাইবান্ধায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার সেবার নামে হয়রানি, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। ‎ বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিকের সভাপতি ড. মিজানুর নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ রাঙ্গাবালীতে সাগরে নিষিদ্ধ অমান্য করে পাঁচ ট্রলার মালিক কে জরিমান পুঠিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ নেত্রকোনা দূর্গাপুরের ফাতেমা খাতুন সহতার পরিবারবর্গ কে প্রাণের হুমকি অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলার অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৭:৩৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৮ Time View

থানায় লিখিত অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক-নয়ন রায়।

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি মামলার শুনানিতে অংশ নিতে তিনি সিএমএম কোর্টের ৪র্থ তলার ৬ নম্বর আদালতের সামনে অবস্থান করছিলেন। এ সময় বেলা আনুমানিক ১১টা ২৫ মিনিটের দিকে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর দাবি, তিনি প্রতিবাদ করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তাকে কিল-ঘুষি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। হামলায় মুখমণ্ডল ও নাকে আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হন এবং একটি দাঁত নড়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, আশপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি আরও উত্তেজিত হয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তার স্বামী সৈয়দ শাহ নেওয়াজ হোসেন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।
হামলার পর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে, ভুক্তভোগী নার্গিস জুঁই অভিযোগে আরও উল্লেখ করেন যে, তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলমান রয়েছে।

তিনি দাবি করেন, তার বাবার কেনা জমি ও ফ্ল্যাটকে কেন্দ্র করে স্বামীর পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে বিরোধের জেরে এই ধরনের ঘটনা ঘটতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, অতীতেও তাদের পরিবারের ওপর হামলা, ভয়ভীতি, দখল ও হয়রানির ঘটনা ঘটেছে। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে ও পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমঝোতা হয়নি বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ভুক্তভোগী সাংবাদিক নার্গিস জুঁই তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

সিএমএম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিক নার্গিস জুঁইয়ের ওপর হামলার অভিযোগ

সময়: ০৭:৩৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬