Dhaka ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শহীদদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী বিএনপিকে হুমকিদাতারা আজ দেশ ছেড়ে পলাতক: সমাজকল্যাণমন্ত্রী জ্বালানি সংকটের দাবি নিয়ে প্রশ্ন, লং মার্চের তেল কোথা থেকে আসবে: প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার ২৪ ঘণ্টার ভোগান্তির পর স্বস্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ব্যাগ ধরে টান, রাস্তায় পড়ে প্রাণ গেল শিক্ষিকার ‘এই বাংলাদেশ সবার’, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ হাসনাতের বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান, নানা অভিযোগ ঘাস খেয়ে ৩ মহিষের মৃত্যু, বিষক্রিয়ায় অসুস্থ আরও ৩০ জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আইনমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিকদারের টেক থেকে বড় ঠাকুরপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৭:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৭৩ Time View

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম):

রাউজান উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের সিকদারের টেক থেকে বড় ঠাকুরপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় পূর্ব গুজরা ইউনিয়নের ৫, ৬, ৮ ও ৯নং ওয়ার্ড এলাকার জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদা-পানিতে এবং শুষ্ক মৌসুমে ধুলোবালিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। ফলে স্কুলগামী শিক্ষার্থী, রোগী, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা আরও জানান, এই সড়কটি ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদ, অলিমিয়া হাট, ৫নং ওয়ার্ড পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ক্লিনিক, বড় ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়, অলিমিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুল, হামজার পাড়া, নতুন বাজারসহ মসজিদ, মঠ, মন্দির ও বিহারসহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের যাতায়াতের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে সড়কটির বেহাল দশা পুরো এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে মানবতার ফেরিওয়ালা ও নোয়াপাড়ার কৃতি সন্তান, মধ্যপ্রাচ্যের বিশিষ্ট ব্যবসায়ী এবং আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন সাহেবের প্রতি মানবিক আবেদন জানানো হয়। বক্তারা বলেন, সড়কটি দ্রুত সংস্কার করা হলে এলাকাবাসী চিরকৃতজ্ঞ থাকবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।

এ সময় পূর্ব গুজরা ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  অভিযোগের পরই সাংগঠনিক ব্যবস্থা, হরিরামপুর যুবদল নেতা শাহীন বহিষ্কার

নিবেদক: ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের ৫, ৬, ৮ ও ৯নং ওয়ার্ডের গ্রামবাসী ও সর্বসাধারণ।

Tag :
জনপ্রিয় নিউজ

শহীদদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

সিকদারের টেক থেকে বড় ঠাকুরপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সময়: ০৭:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম):

রাউজান উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের সিকদারের টেক থেকে বড় ঠাকুরপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় পূর্ব গুজরা ইউনিয়নের ৫, ৬, ৮ ও ৯নং ওয়ার্ড এলাকার জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদা-পানিতে এবং শুষ্ক মৌসুমে ধুলোবালিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। ফলে স্কুলগামী শিক্ষার্থী, রোগী, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা আরও জানান, এই সড়কটি ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদ, অলিমিয়া হাট, ৫নং ওয়ার্ড পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ক্লিনিক, বড় ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়, অলিমিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুল, হামজার পাড়া, নতুন বাজারসহ মসজিদ, মঠ, মন্দির ও বিহারসহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের যাতায়াতের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে সড়কটির বেহাল দশা পুরো এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে মানবতার ফেরিওয়ালা ও নোয়াপাড়ার কৃতি সন্তান, মধ্যপ্রাচ্যের বিশিষ্ট ব্যবসায়ী এবং আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন সাহেবের প্রতি মানবিক আবেদন জানানো হয়। বক্তারা বলেন, সড়কটি দ্রুত সংস্কার করা হলে এলাকাবাসী চিরকৃতজ্ঞ থাকবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।

এ সময় পূর্ব গুজরা ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে কলেজছাত্র নিহত