Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সীমান্তে দুই অভিযানে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৯:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৬ Time View

জামাল উদ্দীন ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের হ্নীলা–হোয়াইক্যং সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। অভিযানে মোট ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি রামু সেক্টরের সেক্টর কমান্ডারের নির্দেশনায় এবং অতিরিক্ত পরিচালক (অপারেশন) এর নেতৃত্বে রামু সেক্টর, উখিয়া ও টেকনাফ ব্যাটালিয়নের যৌথ টহল দল উখিয়ার হ্নীলা বিওপি থেকে দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্বে চৌধুরীপাড়া স্লুইচ গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

রাত আনুমানিক ১টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে ৮-১০ জন সশস্ত্র চোরাকারবারিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা এলোপাতাড়ি গুলি চালালে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা ফাঁকা গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা গুলি বিনিময় হয়। একপর্যায়ে চোরাকারবারিরা বহনকৃত ইয়াবা ফেলে পালিয়ে যায়।

পরে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে বিজিবি ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, যা সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যতম বড় মাদক উদ্ধার অভিযান বলে জানানো হয়েছে।

এর আগে একই রাতে (১৭ ফেব্রুয়ারি) উখিয়া ব্যাটালিয়নের আরেকটি বিশেষ টহল দল হোয়াইক্যং বিওপি এলাকা থেকে দেড় কিলোমিটার উত্তর দিকে মনিরঘোনা নামক স্থান থেকে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

সব মিলিয়ে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় দুইটি পৃথক অভিযানে মোট ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক চোরাকারবারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে
Tag :
জনপ্রিয় নিউজ

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে

সীমান্তে দুই অভিযানে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

সময়: ০৯:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

জামাল উদ্দীন ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের হ্নীলা–হোয়াইক্যং সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। অভিযানে মোট ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি রামু সেক্টরের সেক্টর কমান্ডারের নির্দেশনায় এবং অতিরিক্ত পরিচালক (অপারেশন) এর নেতৃত্বে রামু সেক্টর, উখিয়া ও টেকনাফ ব্যাটালিয়নের যৌথ টহল দল উখিয়ার হ্নীলা বিওপি থেকে দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্বে চৌধুরীপাড়া স্লুইচ গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

রাত আনুমানিক ১টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে ৮-১০ জন সশস্ত্র চোরাকারবারিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা এলোপাতাড়ি গুলি চালালে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা ফাঁকা গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা গুলি বিনিময় হয়। একপর্যায়ে চোরাকারবারিরা বহনকৃত ইয়াবা ফেলে পালিয়ে যায়।

পরে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে বিজিবি ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, যা সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যতম বড় মাদক উদ্ধার অভিযান বলে জানানো হয়েছে।

এর আগে একই রাতে (১৭ ফেব্রুয়ারি) উখিয়া ব্যাটালিয়নের আরেকটি বিশেষ টহল দল হোয়াইক্যং বিওপি এলাকা থেকে দেড় কিলোমিটার উত্তর দিকে মনিরঘোনা নামক স্থান থেকে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

সব মিলিয়ে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় দুইটি পৃথক অভিযানে মোট ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক চোরাকারবারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ