আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুণ্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মাস্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হরিণাকুণ্ডু উপজেলা সভাপতি আবুল হাসান মাস্টার এবং সাধারণ সম্পাদক তাইজাল হোসেন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, হরিণাকুণ্ডু থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপি সদস্য, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্কাউট সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বক্তারা জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মদক্ষতা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উৎপাদনশীলতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা উৎপাদনশীলতা বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 




















