Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিয়াকৈরে গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত, বিপাকে কারখানার মালিক টেকনাফে হ্নীলা সীমান্তে ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড ডিমলার ডাংগাটারী সীমান্তে চোরাচালানের অবৈধ মালামাল আটক তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হরিণাকুণ্ডুতে পুকুর থেকে প্রতিবন্ধী ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৭:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View

আব্দুল্লাহ আল মামুন
হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার সোনাতনপুর ভেড়াখালী গ্রামের ‘ঝন্টু মাস্টার’-এর পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম দুলু (৫০)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার রাধানগর ঘোপপাড়া এলাকার মৃত মুরাদ আলীর ছেলে। পরিবারের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, দুলু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ও মৃগী রোগে ভুগছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে হরিণাকুণ্ডু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, মৃগী রোগে আক্রান্ত হয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে তিন-চার দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি এখনো নিশ্চিত নয়।

হরিণাকুণ্ডু থানা পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

কালিয়াকৈরে গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত, বিপাকে কারখানার মালিক

হরিণাকুণ্ডুতে পুকুর থেকে প্রতিবন্ধী ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সময়: ০৭:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

আব্দুল্লাহ আল মামুন
হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার সোনাতনপুর ভেড়াখালী গ্রামের ‘ঝন্টু মাস্টার’-এর পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম দুলু (৫০)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার রাধানগর ঘোপপাড়া এলাকার মৃত মুরাদ আলীর ছেলে। পরিবারের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, দুলু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ও মৃগী রোগে ভুগছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে হরিণাকুণ্ডু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, মৃগী রোগে আক্রান্ত হয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে তিন-চার দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি এখনো নিশ্চিত নয়।

হরিণাকুণ্ডু থানা পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত