Dhaka ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হরিণাকুন্ডুতে দিনব্যাপী ভূমি মেলা ও র‌্যালি-২০২৬ উদযাপন

  • Reporter Name
  • সময়: ১১:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৫৯ Time View

আব্দুল্লাহ আল মামুন,
হরিণাকুন্ডু সংবাদদাতা

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদযাপন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকালে হরিণাকুন্ডু উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমি মেলার উদ্বোধন করেন তারেক রহমান।

এ উপলক্ষে উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মেলা মাঠে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা ফিতা কেটে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের অবহিত করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।

মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য উপজেলা পরিষদ কার্যালয়, ভূমি অফিস, সকল ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক চারটি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে নামজারি, জমাখারিজ, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে।

বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন কৃষক ও ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত থাকবে। ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা দূর করে সেবাকে জনবান্ধব করাই বর্তমান সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তারা।

আয়োজকরা জানান, দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি পাওয়া যায়। এছাড়া নাগরিকরা ২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে ১৬১২২ হটলাইনে যোগাযোগ করতে পারবেন। সারাদেশে ৮৯৩টি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমেও সেবা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. অমিত কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুন্ডু শাখার সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী মাস্টার, পৌর শাখার সভাপতি শফিউদ্দিন, বিএনপির থানা সাধারণ সম্পাদক তাইজুল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

হরিণাকুন্ডুতে দিনব্যাপী ভূমি মেলা ও র‌্যালি-২০২৬ উদযাপন

সময়: ১১:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

আব্দুল্লাহ আল মামুন,
হরিণাকুন্ডু সংবাদদাতা

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদযাপন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকালে হরিণাকুন্ডু উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমি মেলার উদ্বোধন করেন তারেক রহমান।

এ উপলক্ষে উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মেলা মাঠে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা ফিতা কেটে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের অবহিত করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।

মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য উপজেলা পরিষদ কার্যালয়, ভূমি অফিস, সকল ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক চারটি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে নামজারি, জমাখারিজ, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে।

বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন কৃষক ও ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত থাকবে। ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা দূর করে সেবাকে জনবান্ধব করাই বর্তমান সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তারা।

আয়োজকরা জানান, দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি পাওয়া যায়। এছাড়া নাগরিকরা ২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে ১৬১২২ হটলাইনে যোগাযোগ করতে পারবেন। সারাদেশে ৮৯৩টি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমেও সেবা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি