Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ*ত্ম*হত্যা বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল ভোলাহাটে গভীর রাতে ডিপের তিন ট্রান্সফর্মার চুরি সুনামগঞ্জের ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান এমপি নূরুলের দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের উদ্বোধন কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

  • Reporter Name
  • সময়: ১১:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

মাহিদুল ইসলাম হিমেল, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৬ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌরসভা ছাত্রদল।

মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলার দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে উপজেলা ছাত্রদল ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন. বি. এস. রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এ.এন.এম. হাসান, সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, জিএস মো. পারভেজ, ছাত্রনেতা আব্দুল গাফ্ফার, শুভ, শরীফুল ইসলাম দুখুসহ অনেকে।

এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফলতার জন্য বিভিন্ন পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা
Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

সময়: ১১:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

মাহিদুল ইসলাম হিমেল, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০২৬ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌরসভা ছাত্রদল।

মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলার দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে উপজেলা ছাত্রদল ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন. বি. এস. রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এ.এন.এম. হাসান, সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, জিএস মো. পারভেজ, ছাত্রনেতা আব্দুল গাফ্ফার, শুভ, শরীফুল ইসলাম দুখুসহ অনেকে।

এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফলতার জন্য বিভিন্ন পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  গৌরীপুরের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল হান্নানসহ তার লোকজন ভোটারদের দ্বারে দ্বারে