Dhaka ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হাসনাত এমপি না হলে সরকার যে খেজুর দেয়, তা জনগণ জানতো না: ড. মাহমুদা মিতু

  • Reporter Name
  • সময়: ০১:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১৮২ Time View

রমজান মাসে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের মাধ্যমে খেজুর বিতরণ করা হয়—এই বিষয়টি প্রথম সামনে এনেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়ী এমপি হাসনাত আবদুল্লাহ। এ বিষয়ে এবার মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ড. মাহমুদা মিতু।

বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ এমপি না হলে সরকার যে খেজুর দিচ্ছে, তা জনগণ জানত না। মানুষ খেজুর পেলেও জানত না যে এটি সরকারি বরাদ্দ থেকে দেওয়া হয়েছে; বরং মনে করত কোনো নেতার পক্ষ থেকে পাঠানো হয়েছে।

এর আগে গত ৪ মার্চ নিজের শারীরিক অবস্থার বিষয়ে এক পোস্টে ড. মাহমুদা মিতু লিখেছিলেন, মৃত্যুর মুখোমুখি হলে যেন মানুষের আয়ু বেড়ে যায়। আট দিনের জটিল পরিস্থিতি পার করার পর তিনি নিজেকে নতুন করে মুক্ত মনে করেছেন। তবে নানা জটিলতায় শরীরের ওপর চাপ পড়েছিল এবং হাতে ক্যানোলা দেওয়ার জায়গা না থাকায় সন্তানদের ক্যানোলা দিয়ে হাত বেঁধে রাখা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

ড. মাহমুদা মিতু আরও জানান, কাঠালিয়া ও রাজাপুর উপজেলার মসজিদ-মাদ্রাসার জন্য বিশেষ বরাদ্দের আবেদন তিনি গত নভেম্বর মাসে করেছিলেন। ডিসেম্বরে বরাদ্দ অনুমোদন হলেও নির্বাচনের কারণে তা তখন দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে সেই বরাদ্দ দেওয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই কাঠালিয়ার রাস্তাঘাট উন্নয়নের জন্য ১১৩ কোটি টাকার বরাদ্দের কাজ শুরু হবে।

প্রতিটি মসজিদ ও মন্দিরের জন্য ২ লাখ টাকা করে বরাদ্দের কথাও উল্লেখ করেন তিনি। যারা এখনো বরাদ্দ পাননি, তাদের মন খারাপ না করার আহ্বান জানান।

ড. মাহমুদা মিতু বলেন, যতদিন তিনি দায়িত্বে থাকবেন, জনগণের জন্য কাজ চালিয়ে যাবেন এবং কোনো মানুষের হক নষ্ট হতে দেবেন না। তার ক্ষমতার লোভ নেই; বরং জনগণের জন্য কাজ করার লোভ রয়েছে। তিনি সতর্ক করে বলেন, যারা দুর্নীতি করে জনগণের অধিকার নষ্ট করবে, তারা টিকতে পারবে না।

আরও পড়ুনঃ  হরমুজ সংকটে ফের অনিশ্চিত কাতারের এলএনজি, অক্টোবরেও সরবরাহ বন্ধের শঙ্কা
Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

হাসনাত এমপি না হলে সরকার যে খেজুর দেয়, তা জনগণ জানতো না: ড. মাহমুদা মিতু

সময়: ০১:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

রমজান মাসে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের মাধ্যমে খেজুর বিতরণ করা হয়—এই বিষয়টি প্রথম সামনে এনেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়ী এমপি হাসনাত আবদুল্লাহ। এ বিষয়ে এবার মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ড. মাহমুদা মিতু।

বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ এমপি না হলে সরকার যে খেজুর দিচ্ছে, তা জনগণ জানত না। মানুষ খেজুর পেলেও জানত না যে এটি সরকারি বরাদ্দ থেকে দেওয়া হয়েছে; বরং মনে করত কোনো নেতার পক্ষ থেকে পাঠানো হয়েছে।

এর আগে গত ৪ মার্চ নিজের শারীরিক অবস্থার বিষয়ে এক পোস্টে ড. মাহমুদা মিতু লিখেছিলেন, মৃত্যুর মুখোমুখি হলে যেন মানুষের আয়ু বেড়ে যায়। আট দিনের জটিল পরিস্থিতি পার করার পর তিনি নিজেকে নতুন করে মুক্ত মনে করেছেন। তবে নানা জটিলতায় শরীরের ওপর চাপ পড়েছিল এবং হাতে ক্যানোলা দেওয়ার জায়গা না থাকায় সন্তানদের ক্যানোলা দিয়ে হাত বেঁধে রাখা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

ড. মাহমুদা মিতু আরও জানান, কাঠালিয়া ও রাজাপুর উপজেলার মসজিদ-মাদ্রাসার জন্য বিশেষ বরাদ্দের আবেদন তিনি গত নভেম্বর মাসে করেছিলেন। ডিসেম্বরে বরাদ্দ অনুমোদন হলেও নির্বাচনের কারণে তা তখন দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে সেই বরাদ্দ দেওয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই কাঠালিয়ার রাস্তাঘাট উন্নয়নের জন্য ১১৩ কোটি টাকার বরাদ্দের কাজ শুরু হবে।

প্রতিটি মসজিদ ও মন্দিরের জন্য ২ লাখ টাকা করে বরাদ্দের কথাও উল্লেখ করেন তিনি। যারা এখনো বরাদ্দ পাননি, তাদের মন খারাপ না করার আহ্বান জানান।

ড. মাহমুদা মিতু বলেন, যতদিন তিনি দায়িত্বে থাকবেন, জনগণের জন্য কাজ চালিয়ে যাবেন এবং কোনো মানুষের হক নষ্ট হতে দেবেন না। তার ক্ষমতার লোভ নেই; বরং জনগণের জন্য কাজ করার লোভ রয়েছে। তিনি সতর্ক করে বলেন, যারা দুর্নীতি করে জনগণের অধিকার নষ্ট করবে, তারা টিকতে পারবে না।

আরও পড়ুনঃ  এলএনজির দাম বাড়ছেই, ২৮ ডলারের বেশি দরে আমদানির অনুমোদন