Dhaka ০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ১১:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১২৯ Time View

মোঃ সারোয়ার হোসেন অপু,
নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে একজন অসহায় মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম রেজাউল কবির পল্টনের বিরুদ্ধে পারিবারিক জমির বিরোধ সালিশের নামে দেড় লাখ টাকা নিয়ে ৫০ হাজার টাকা ‘খাটুনির মজুরি’ হিসেবে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন আধাইপুর ইউপির চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন। তিনি জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির পাতকোলার বাসিন্দা এবং অপরজন উক্ত ইউপির মেম্বার ও বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা মাহাতাব আলী প্রামানিক। অভিযোগটি তুলেছেন বৈকুন্ঠপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী তাহমিনা বেগম।

সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে চলা এই অনিয়ম ও সালিশের নামে টাকা আত্মসাতের ঘটনা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেই লক্ষ্যে আজ ২৭ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে উক্ত ইউপির বৈকুন্ঠপুর বাজারে অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত করেছে ইউনিয়নবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈকুন্ঠপুর গ্রামের রবিউল ইসলাম, নূর ইসলাম, ভুক্তভোগী তাহমিনা বেগমসহ প্রমুখ।

বক্তারা বলেন, একজন অসহায় মহিলার কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন এই ইউপির চেয়ারম্যান ও মেম্বার। এই ধরনের চেয়ারম্যান ও মেম্বার আমরা চাই না। আজকের মানববন্ধন থেকে পরিষ্কারভাবে বলছি, ৪৮ ঘণ্টা বা ৩ দিনের মধ্যে অভিযুক্ত দুই ব্যক্তি যদি অসহায় মহিলার টাকা ফেরত না দেয়, তবে আমরা তাদের বাড়ি ঘেরাও করবো। আর প্রশাসনকে অনুরোধ করছি, অবিলম্বে বহিষ্কারসহ আইনি ব্যবস্থা করার অনুরোধ করছি।

পরে মানববন্ধন শেষে গ্রামবাসীরা একটি র‍্যালি বের করেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন—“চেয়ারম্যান মেম্বারের দুই গালে জুতা মারো তালে তালে”, “চেয়ারম্যান মেম্বারের বহিষ্কার চাই, দিতে হবে।”

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

সময়: ১১:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু,
নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে একজন অসহায় মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম রেজাউল কবির পল্টনের বিরুদ্ধে পারিবারিক জমির বিরোধ সালিশের নামে দেড় লাখ টাকা নিয়ে ৫০ হাজার টাকা ‘খাটুনির মজুরি’ হিসেবে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন আধাইপুর ইউপির চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন। তিনি জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির পাতকোলার বাসিন্দা এবং অপরজন উক্ত ইউপির মেম্বার ও বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা মাহাতাব আলী প্রামানিক। অভিযোগটি তুলেছেন বৈকুন্ঠপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী তাহমিনা বেগম।

সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে চলা এই অনিয়ম ও সালিশের নামে টাকা আত্মসাতের ঘটনা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেই লক্ষ্যে আজ ২৭ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে উক্ত ইউপির বৈকুন্ঠপুর বাজারে অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত করেছে ইউনিয়নবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈকুন্ঠপুর গ্রামের রবিউল ইসলাম, নূর ইসলাম, ভুক্তভোগী তাহমিনা বেগমসহ প্রমুখ।

বক্তারা বলেন, একজন অসহায় মহিলার কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন এই ইউপির চেয়ারম্যান ও মেম্বার। এই ধরনের চেয়ারম্যান ও মেম্বার আমরা চাই না। আজকের মানববন্ধন থেকে পরিষ্কারভাবে বলছি, ৪৮ ঘণ্টা বা ৩ দিনের মধ্যে অভিযুক্ত দুই ব্যক্তি যদি অসহায় মহিলার টাকা ফেরত না দেয়, তবে আমরা তাদের বাড়ি ঘেরাও করবো। আর প্রশাসনকে অনুরোধ করছি, অবিলম্বে বহিষ্কারসহ আইনি ব্যবস্থা করার অনুরোধ করছি।

পরে মানববন্ধন শেষে গ্রামবাসীরা একটি র‍্যালি বের করেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন—“চেয়ারম্যান মেম্বারের দুই গালে জুতা মারো তালে তালে”, “চেয়ারম্যান মেম্বারের বহিষ্কার চাই, দিতে হবে।”

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন