Dhaka ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ মাননীয় সংসদ সদস্য, জননেতা সাঈদ আল নোমান শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “আইপিএস” প্রদান করলেন এমপি আবুল কালাম আজাদ ইবিতে এক ভিক্ষুক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক আটক ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল শলাকা ও তামাক জব্দ ডিমলায় পরিদর্শনে এসে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ত্রৈমাসিক ফেডারেশন ও লিংকেজ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১৮৭ Time View

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) এর উদ্যোগে কুমিল্লার রুচি ভিলাষ রেস্তোরায় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও মানবিক-কুমিল্লার চেয়ারম্যান জনাব উদবাতুল বারি আবু। তিনি তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত ভূমিকা সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মাসাস ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান। তিনি বলেন, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা আরও জোরদার করতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল জলিল,দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন,এডভোকেট…জননিরাপত্তা আদালতের পিপি এডভোকেট ইউসূফ আলী,চ্যানেল টুয়েন্টি ফোরের কুমিল্লা প্রতিনিধি এম এইচ মহিউদ্দিন, ইন্জিনিয়ার মোর্শেদ,ওয়ার্লড মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, কৃষিবিদ সুমনা আক্তার, এডভোকেট এরশাদ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ নজরুল ইসলাম শাহীন, আহ্বায়ক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুমিল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ডিইউজের নির্বাহী সদস্য জনাব রাজু আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর্জা ফসিহ্ উদ্দিন আহমেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসাসের আইন উপদেষ্টা ও সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম মিঠু ও সাংবাদিক জুয়েল খন্দকার। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ও মুফতি মফিজুর রহমান হেলালী।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সময়: ০৮:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬