Dhaka ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বদলগাছীতে জমি দখলের পায়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেট ভেঙে দুই ছাত্রী গুরুতর আহত আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার!! কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ে লিজকৃত খাস জমি দখলের চেষ্টার অভিযোগ, অগ্নিসংযোগেরও দাবি বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চান্দগাঁও মধ্যম মোহরা মা মগধেশ্বরী মন্দিরে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৪:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৮৬ Time View

মিলন বৈদ্য শুভ, (চট্টগ্রাম):

চট্টগ্রামের চান্দগাঁও মধ্যম মোহরা সার্বজনীন শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ এপ্রিল ও ১ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতি ও শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে গীতাপাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়।

উৎসবের প্রথম দিনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে গীতাপাঠ, ধর্মীয় সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করে বংশী শিল্পকলা একাডেমী। অনুষ্ঠান পরিচালনা করেন দীপঙ্কর দেবনাথ। এদিন আলোচনা সভা, গঙ্গা আহ্বান এবং মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্য করেন শ্যামল চক্রবর্ত্তী এবং সহযোগিতা করেন বৈষ্ণব প্রবর রূপন চক্রবর্ত্তী। শুভ অধিবাস কীর্ত্তন পরিচালনা করেন জয় মহাপ্রভু সম্প্রদায়ের রূপন আচার্য্য ও মাখম চক্রবর্ত্তী।

দ্বিতীয় দিন ১ মে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ করা হয়। এদিন শ্রীশ্রী চণ্ডীপাঠ পরিবেশন করেন পণ্ডিত অমল চক্রবর্ত্তী এবং মায়ের পূজায় পৌরহিত্য করেন পণ্ডিত সাগর চক্রবর্ত্তী। পূজার সংকল্প গ্রহণ করেন অভি চৌধুরী (সাজু)। পরে মায়ের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্ত্তন এবং অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর হোসেন মামুন এবং চান্দগাঁও মোহরা ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন,রাজীব বিশ্বাস।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি অধীর কুমার সরকার ও সাধারণ সম্পাদক বিকাশ চৌধুরী (বিপ্লব), রনধীর চৌধুরী সহ কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

দুইদিনব্যাপী এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তদের সমাগমে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।

Tag :
জনপ্রিয় নিউজ

বদলগাছীতে জমি দখলের পায়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চান্দগাঁও মধ্যম মোহরা মা মগধেশ্বরী মন্দিরে দুইদিনব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত

সময়: ০৪:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬