Dhaka ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে ৭০ বয়স্ক পুরুষ বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, অভিযুক্ত কিশোর গ্রেফতার সাভারে চাঁদা না পেয়ে হামলা, চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে লুটপাটের অভিযোগ ময়মনসিংহে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম রাজশাহী জেলায় ৭ দিনের বিশেষ অভিযান শুরু প্রথম দিনেই মাদকসহ গ্রেফতার ১২
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন

  • Reporter Name
  • সময়: ০২:৪৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৮৯ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

জগৎপুজ্য মহামানব গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বা আন্তর্জাতিক ভেসাখ ডে উপলক্ষে ১ মে ২০২৬ খ্রি., ২৫৭০ বুদ্ধাব্দ, শুক্রবার, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুচারুভাবে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও সারাদেশের মতো চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ভোর পাঁচটায় বিশ্বশান্তি কামনায় পূজনীয় ভিক্ষুসংঘের বন্দনা ও প্রার্থনা, সকাল ছয়টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধের ধাতু প্রদর্শন, সকাল আটটায় সম্মিলিত বুদ্ধ পূজা, সমবেত প্রার্থনা, পুণ্যার্থীদের পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং বুদ্ধ মুর্তি স্নান অষ্টপরিস্কারসহ সংঘদান, পূজনীয় ভিক্ষুসংঘের সদ্ধর্মদেশনা, সকাল এগারটায় পূজনীয় ভিক্ষুসংঘের আহার গ্রহণ এবং দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিকেলে রয়েছে বুদ্ধজয়ন্তী ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে বিকাল ৪টায় বিশ্বশান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা, বিকাল ৫টায় চট্টগ্রাম বৌদ্ধ বিহার সদ্ধর্ম শিক্ষা নিকেতনের ধর্মীয় বৃত্তি প্রদান, সনদপত্র বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা, সন্ধ্যা ৭টায় বিশিষ্ট কীর্তনীয়া মিটুল বড়ুয়া’র পরিবেশনায় বুদ্ধ কীর্তন।
বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরো’র সভাপতিত্বে বিকেলের মঙ্গল শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি ও চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক’র অধ্যক্ষ, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাথেরো।

আলোচনা সভায় বক্তারা বলেন, বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা অশান্ত বিশ্বে শান্তির বার্তা বয়ে আনুক। বুদ্ধের অহিংসা পরম ধর্ম দর্শন অনুসরণের মাধ্যমে বর্তমান যুদ্ধজড়িত বিশ্বে শান্তি আসতে পারে। মহাত্মা তথাগত গৌতম বুদ্ধ জগতের সকল প্রাণির সুখ-শান্তি নিশ্চিতে দেওয়া কর্মধারা অনুসরণ করলে পৃথিবী সুন্দর হয়ে উঠতে পারে। বক্তারা বুদ্ধের নীতি ও আদর্শ অনুসরণের জোর আহ্বান জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো, অর্থ সম্পাদক ড. সুমনপ্রিয় মহাস্থবির, ভদন্ত প্রিয়বোধি স্থবির, ভদন্ত প্রজ্ঞাতিলক স্থবির, আপ্যাযন সম্পাদক ভদন্ত বিমলানন্দ স্থবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত জ্ঞানপ্রিয় ভিক্ষু, সদস্য ভদন্ত প্রিয়বোধি ভিক্ষু, ভদন্ত শীলবোধি ভিক্ষু। মঙ্গল শোভাযাত্রায় উদযাপন পরিষদের কর্মকর্তা সদস্যগণসহ হাজারো উপাসক-উপাসিকা অংশগ্রহণ করেন।

মঙ্গল শোভাযাত্রাটি বৌদ্ধ মন্দিরের প্রবেশ পথ শুরু হয়ে মোমিন রোড, চেরাগী চত্বর, জামালখান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধ মন্দিরে এসে শেষ হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন

সময়: ০২:৪৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬