Dhaka ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দ্যা ডেইলি স্টারের ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

  • Reporter Name
  • সময়: ০২:৪৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৭৯ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, সংবাদ হোক দায়িত্বপূর্ণ, সত্যের প্রতি হোক অটল এবং নির্ভীক কণ্ঠে উঠে আসুক বাস্তবতা।

আজ রাতে চট্টগ্রাম আগ্রাবাদ হোটেলে ডেইলি স্টার পত্রিকার ৩৫তম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

এছাড়া আজ ২ মে শনিবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় ‘নতুনকুড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে দেশব্যাপী একযোগে আয়োজিত ‘নতুনকুড়ি স্পোর্টস-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এই কর্মসূচির মূল উদ্বোধন সিলেট থেকে একযোগে দেশব্যাপী ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক ও চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এর আগে সকাল ১১ টায় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এমপি চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত ‘শিক্ষক সমাবেশ’- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, পৃথিবীর খুব কম দেশেই আমাদের মতো ফান্ড ম্যানেজমেন্ট করতে হয়।

প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, তবে আমাদের প্রতি আল্লাহর রহমত আছে যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও অত্যন্ত দক্ষ মন্ত্রিপরিষদের বিচক্ষণতার কারণে সংকটের মধ্যেও ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের সংসদের সমাপনী বক্তব্যে সুস্পষ্টভাবে জানিয়েছেন, আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দেওয়া হবে।

শিক্ষার্থীদের মাদকের প্রভাব থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকেই আবশ্যিক কারিকুলাম হিসেবে ক্রীড়া বিষয়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে মিউজিক, মেধা যাচাইয়ের কুইজ, দাবা, ক্রিকেট, ফুটবল, কাবাডি এবং শারীরিক কসরতসহ শৈল্পিক অ্যাক্টিভিটিস থাকবে। এর ফলে বেসিক এডুকেশনের সাথে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটবে।

আরও পড়ুনঃ  ভালুকা পৌরসভায় উন্নয়নে গতি, বাড়ছে নাগরিক সেবা

তিনি আরও যোগ করেন, আমরা স্কিল বেইজড, নলেজ বেইজড এবং নিড বেইজড এডুকেশনের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই যাতে তারা বিশ্ব দরবারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

দ্যা ডেইলি স্টারের ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

সময়: ০২:৪৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, সংবাদ হোক দায়িত্বপূর্ণ, সত্যের প্রতি হোক অটল এবং নির্ভীক কণ্ঠে উঠে আসুক বাস্তবতা।

আজ রাতে চট্টগ্রাম আগ্রাবাদ হোটেলে ডেইলি স্টার পত্রিকার ৩৫তম বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

এছাড়া আজ ২ মে শনিবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় ‘নতুনকুড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে দেশব্যাপী একযোগে আয়োজিত ‘নতুনকুড়ি স্পোর্টস-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এই কর্মসূচির মূল উদ্বোধন সিলেট থেকে একযোগে দেশব্যাপী ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়ক ও চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এর আগে সকাল ১১ টায় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এমপি চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত ‘শিক্ষক সমাবেশ’- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, পৃথিবীর খুব কম দেশেই আমাদের মতো ফান্ড ম্যানেজমেন্ট করতে হয়।

প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, তবে আমাদের প্রতি আল্লাহর রহমত আছে যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও অত্যন্ত দক্ষ মন্ত্রিপরিষদের বিচক্ষণতার কারণে সংকটের মধ্যেও ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের সংসদের সমাপনী বক্তব্যে সুস্পষ্টভাবে জানিয়েছেন, আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দেওয়া হবে।

শিক্ষার্থীদের মাদকের প্রভাব থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকেই আবশ্যিক কারিকুলাম হিসেবে ক্রীড়া বিষয়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে মিউজিক, মেধা যাচাইয়ের কুইজ, দাবা, ক্রিকেট, ফুটবল, কাবাডি এবং শারীরিক কসরতসহ শৈল্পিক অ্যাক্টিভিটিস থাকবে। এর ফলে বেসিক এডুকেশনের সাথে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটবে।

আরও পড়ুনঃ  পর্যটন প্রতিমন্ত্রীকে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির টি-শার্ট উপহার